Skip to content
Noor Quranنُورُ القُرْآن

Jami at-Tirmidhi· جامع الترمذي

Jami at-Tirmidhi 1438

জামে আত-তিরমিযী ১৪৩৮ · তিরমিজি শরীফ•The Book on Legal Punishments (Al-Hudud)

Ahmad Muhammad Shakir: Sahih
Cite this
বাংলা অনুবাদ
। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যিনাকারীকে) বেত্ৰাঘাত করেছেন ও নির্বাসন দণ্ড দিয়েছেন, আবূ বাকর (রাঃ) বেত্ৰাঘাত করেছেন ও নির্বাসন দিয়েছেন এবং উমার (রাঃ)-ও বেত্ৰাঘাত করেছেন এবং নির্বাসন দণ্ডও প্রদান করেছেন। সহীহ, ইরওয়া (২৩৪৪) আবূ হুরাইরা, যাইদ ইবনু খালিদ ও উবাদা ইবনুস সামিত (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা গরীব বলেছেন। এ হাদীসটি একাধিক বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ইদরীসের সূত্রে মারফুভাবে বর্ণনা করেছেন। কিছু বর্ণনাকারী হাদীসটি আব্দুল্লাহ ইবনু ইদরীস হতে, তিনি উবাইদুল্লাহ হতে, তিনি নাফি হতে বর্ণনা করেছেন যে, আবূ বকর (রাঃ) প্রহার করেছেন ও নির্বাসন দিয়েছেন, উমার (রাঃ) প্রহার করেছেন ও নির্বাসন দিয়েছেন। এ হাদীসটি আবদুল্লাহ ইবনু ইদরীসের তত্ত্ববধান ছাড়াও মুহাম্মাদ ইবনু ইসহাক-নাফি-ইবনু উমর (রাঃ)-এর সূত্রে কয়েকজন বর্ণনাকারী এভাবে বর্ণনা করেছেনঃ “আবূ বাকর (রাঃ) চাবুক পিটিয়েছেন এবং নির্বাসন শাস্তিও দিয়েছেন। উমর (রাঃ)-ও চাবুক পিটিয়েছেন এবং নির্বাসন শাস্তিও দিয়েছেন।” এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ নেই। নির্বাসন শাস্তির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে সহীহ সনদে হাদীস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে আবূ হুরাইরা, যাইদ ইবনু খালিদ, উবাদা ইবনু সামিত ও অন্যান্য সাহাবীগণ এ সম্পর্কিত হাদীস বর্ণনা করেছেন। এ হাদীস মোতাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিজ্ঞ সাহাবী, যেমন আবূ বাকর, উমার, আলী, উবাই ইবনু কাব, আবদুল্লাহ ইবনু মাসউদ, আবূ যার (রাঃ) প্রমুখ সাহাবী আমল করেছেন। অনেক ফিকহবিদ তাবিঈরও একইরকম অভিমত বর্ণিত আছে। অনুরূপ অভিমত দিয়েছেন সুফিয়ান সাওরী, মালিক ইবনু আনাস, আবদুল্লাহ ইবনুল মুবারাক, শাফিঈ, আহমাদ ও ইসহাকও।
  • Ahmad Muhammad ShakirSahih
  • Al-AlbaniSahih

Authenticity & grade

Grades given by later hadith scholars for this narration. They are scholarly opinions and may differ; Sahih and Hasan are acceptable as evidence, Da‘if (weak) is not on its own.

  • Ahmad Muhammad ShakirSahih
  • Al-AlbaniSahih

Reference

Reference
Jami at-Tirmidhi 1438
Collection
Jami at-Tirmidhi
Book
17. The Book on Legal Punishments (Al-Hudud)
In-book reference
Book 17, Hadith 20
Numbering
Standard numbering (as on sunnah.com)
Permanent link
https://holy-quran-noor.vercel.app/hadith/tirmidhi/1438

Cite this hadith

  • Short reference

    Jami at-Tirmidhi 1438

  • Full citation

    Jami at-Tirmidhi 1438 (Book 17, Hadith 20). Noor Quran. https://holy-quran-noor.vercel.app/hadith/tirmidhi/1438

  • Quote with link

    “। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যিনাকারীকে) বেত্ৰাঘাত করেছেন ও নির্বাসন দণ্ড দিয়েছেন, আবূ বাকর (রাঃ) বেত্ৰাঘাত করেছেন ও নির্বাসন দিয়েছেন এবং উমার (রাঃ)-ও বেত্ৰাঘাত করেছেন এবং নির্বাসন দণ্ডও প্রদান করেছেন। সহীহ, ইরওয়া (২৩৪৪) আবূ হুরাইরা, যাইদ ইবনু খালিদ ও উবাদা ইবনুস সামিত (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত…” — Jami at-Tirmidhi 1438 https://holy-quran-noor.vercel.app/hadith/tirmidhi/1438

  • Markdown link

    [Jami at-Tirmidhi 1438](https://holy-quran-noor.vercel.app/hadith/tirmidhi/1438)

Frequently asked questions

What is Jami at-Tirmidhi 1438?+

Jami at-Tirmidhi 1438 is hadith number 1438 in Jami at-Tirmidhi, in the Book “The Book on Legal Punishments (Al-Hudud)” (Book 17, Hadith 20).

What is the grade of Jami at-Tirmidhi 1438?+

Grades by later scholars: Ahmad Muhammad Shakir: Sahih; Al-Albani: Sahih. These are scholarly opinions and can differ between scholars.

How do I cite this hadith?+

Cite it as “Jami at-Tirmidhi 1438”. This site uses the commonly cited numbering (as on sunnah.com). Permanent link: https://holy-quran-noor.vercel.app/hadith/tirmidhi/1438

Hadith text and translations: open hadith-api (fawazahmed0). See About for credits and licence.