কালিমা তাইয়্যিবা
كَلِمَة طَيِّبَة · পবিত্র বাক্য
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ
- বাংলা উচ্চারণ
- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
- ইংরেজি ট্রান্সলিটারেশন
- La ilaha illallahu Muhammadur rasulullah
- অর্থ
- আল্লাহ ছাড়া কোনো ইলাহ (উপাস্য) নেই; মুহাম্মদ ﷺ আল্লাহর রাসূল।
শব্দগুলোর উৎসসূত্র যাচাইকৃত
দুই অংশই কুরআনে আছে: “জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই” (৪৭:১৯) এবং “মুহাম্মদ আল্লাহর রাসূল” (৪৮:২৯)। একসঙ্গে এটি ঈমানের ঘোষণা।
فَٱعْلَمْ أَنَّهُۥ لَآ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَىٰكُمْ ١٩
ফা'লাম আন্নাহূ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াসতাগফির লিযামবিকা ওয়ালিল মু'মিনীনা ওয়াল মু'মিনা-তি ওয়াল্লা-হু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়ামাছওয়া-কুম
কাজেই জেনে রেখ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, ক্ষমা প্রার্থনা কর তোমার ভুলত্রুটির জন্য আর মু’মিন ও মু’মিনাদের জন্য, আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে অবগত।
مُّحَمَّدٌ رَّسُولُ ٱللَّهِ ۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ۖ تَرَىٰهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنًا ۖ سِيمَاهُمْ فِى وُجُوهِهِم مِّنْ أَثَرِ ٱلسُّجُودِ ۚ ذَٰلِكَ مَثَلُهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ ۚ وَمَثَلُهُمْ فِى ٱلْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسْتَغْلَظَ فَٱسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعْجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلْكُفَّارَ ۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًۢا ٢٩
ম্মুহাম্মাদুর রাসূলুল্লা-হি ওয়াল্লাযীনা মা'আহূ আশিদ্দা-উ আলাল কুফফা-রি রুহামা-উ বাইনাহুম তারা-হুম রুক্কা'আন সুজ্জাদান ইয়াবতাগূনা ফাদলাম মিনাল্লা-হি ওয়ারিদওয়া-নান সীমা-হুম ফী উজূহিহিম মিন আছারিস সুজূদি যা-লিকা মাছালুহুম ফিত তাওরা-তি ওয়ামাছালুহুম ফিল ইনজীলি কাযার'ইন আখরাজা শাতআহূ ফাআ-যারাহূ ফাসতাগলাযা ফাসতাওয়া আলা সূকিহী ইউ'জিবুয যুররা-আ লিয়াগীযা বিহিমুল কুফফা-রা ওয়া আদাল্লা-হুল্লাযীনা আ-মানূ ওয়া আমিলুস সা-লিহা-তি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা
মুহাম্মাদ আল্লাহর রসুল। আর যে সব লোক তাঁর সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল। তাদেরকে তুমি দেখবে রুকূ‘ ও সাজদায় অবনত অবস্থায়, তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসন্ধানে নিয়োজিত। তাদের চিহ্ন হল, তাদের মুখমন্ডলে সেজদা্র প্রভাব পরিস্ফুট হয়ে আছে। তাদের এমন দৃষ্টান্তের কথা তাওরাতে আছে, তাদের দৃষ্টান্ত ইঞ্জিলেও আছে। (তারা) যেন একটা চারাগাছ তার কচিপাতা বের করে, তারপর তা শক্ত হয়, অতঃপর তা কান্ডের উপর মজবুত হয়ে দাঁড়িয়ে যায়- যা চাষীকে আনন্দ দেয়। (এভাবে আল্লাহ মু’মিনদেরকে দুর্বল অবস্থা থেকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় ক’রে দেন) যাতে কাফিরদের অন্তর গোস্বায় জ্বলে যায়। তাদের মধ্য থেকে যারা ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।