Sahih Muslim· صحيح مسلم
Sahih Muslim 1527
We used to buy foodgrains during the lifetime of Allah's Messenger (ﷺ)
সহীহ মুসলিম ১৫২৭ · মুসলিম শরীফ•The Book of Transactions
Sahih Muslim 1527a
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَبْتَاعُ الطَّعَامَ فَيَبْعَثُ عَلَيْنَا مَنْ يَأْمُرُنَا بِانْتِقَالِهِ مِنَ الْمَكَانِ الَّذِي ابْتَعْنَاهُ فِيهِ إِلَى مَكَانٍ سِوَاهُ قَبْلَ أَنْ نَبِيعَهُ .
Narrator: Ibn Umar (Allah be pleased with them)
Ibn Umar (Allah be pleased with them) reported: We used to buy foodgrains during the lifetime of Allah's Messenger (ﷺ). He (the Holy Prophet) would then send to us one who commanded us to take them (the foodgrains) to a place other than the one where we had bought them before we sold itইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় দ্রব্য ক্রয় করতাম। তখন তিনি এ মর্মে আদেশ দিয়ে আমাদের নিকট লোক পাঠাতেন যে, এ মাল বিক্রি করার আগেই যেন ক্রয়ের জায়গা হতে অন্যত্র সরিয়ে রাখা হয়। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৯৯, ইসলামিক সেন্টার)
Sahih Muslim 1527b
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، قَالَ قَدْ رَأَيْتُ النَّاسَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ابْتَاعُوا الطَّعَامَ جِزَافًا يُضْرَبُونَ فِي أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِمْ وَذَلِكَ حَتَّى يُئْوُوهُ إِلَى رِحَالِهِمْ . قَالَ ابْنُ شِهَابٍ وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ أَبَاهُ كَانَ يَشْتَرِي الطَّعَامَ جِزَافًا فَيَحْمِلُهُ إِلَى أَهْلِهِ .
Salim b. 'Abdullah (Allah be pleased with them) reported his father havingsaid this: I saw people being beaten during the lifetime of Allah's Messenger (ﷺ) in case they bought the foodgrain in bulk, and then sold them at that spot before taking it to their places. This hadith is narrated on the authority of 'Ubaidullah b. Abdullah b. 'Umar through another chain of transmitters (and the words are): " His father (Ibn 'Umar) used to buy foodgrains in bulk and then carried them to his peopleহারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি দেখেছি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 'আমলে লোকেরা অনুমান করে খাদ্যদ্রব্য খরিদ করে নিজেদের জায়গায় না নিয়েই ক্রয় স্থলে তা বিক্রি করার কারণে তাদের শাস্তি দেয়া হত। ইবনু শিহাব (রহঃ) উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তার পিতা অনুমান করে খাদ্য বস্তু ক্রয় করত। এরপর তা বাড়ী নিয়ে আসত। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭০৪, ইসলামিক সেন্টার)