মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

ঈমান ও ইবাদত

তওবা সম্পর্কে কুরআন কী বলে?

যারা বারবার তাঁর দিকে ফিরে আসে, আল্লাহ তাদের ভালোবাসেন। কুরআন আন্তরিক তওবাকে বর্ণনা করে ভুল ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া ও সঠিক পথে ফিরে আসা হিসেবে, এবং কবুল ও ক্ষমার প্রতিশ্রুতি দেয়।

Allah loves those who repeatedly turn back to Him. The Quran describes sincere repentance as stopping the wrong, feeling regret and returning to what is right, and promises acceptance and forgiveness.

৮টি আয়াত · ৮টি অংশ

সংক্ষিপ্ত উত্তর

কুরআন তওবা সম্পর্কে কথা বলেছে আয-যুমার ৩৯:৫৩, আত-তাহরীম ৬৬:৮ ও আন-নিসা ৪:১৭ সহ বিভিন্ন আয়াতে। যারা বারবার তাঁর দিকে ফিরে আসে, আল্লাহ তাদের ভালোবাসেন। যেমন আয-যুমার ৩৯:৫৩: “বল- হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”

الزمرআয-যুমার ৩৯:৫৩ প্রসঙ্গসহ পড়ুন

۞ قُلْ يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣

Qul ya AAibadiya allatheenaasrafoo AAala anfusihim la taqnatoo min rahmatiAllahi inna Allaha yaghfiru aththunoobajameeAAan innahu huwa alghafooru arraheem

বল- হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।

Say, "O My servants who have transgressed against themselves [by sinning], do not despair of the mercy of Allāh. Indeed, Allāh forgives all sins. Indeed, it is He who is the Forgiving, the Merciful."

তাইসিরুল কুরআন · Saheeh International

التحريمআত-তাহরীম ৬৬:৮ প্রসঙ্গসহ পড়ুন

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ تُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ تَوْبَةً نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ يَوْمَ لَا يُخْزِى ٱللَّهُ ٱلنَّبِىَّ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ ۖ نُورُهُمْ يَسْعَىٰ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَـٰنِهِمْ يَقُولُونَ رَبَّنَآ أَتْمِمْ لَنَا نُورَنَا وَٱغْفِرْ لَنَآ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ٨

Ya ayyuha allatheena amanootooboo ila Allahi tawbatan nasoohanAAasa rabbukum an yukaffira AAankum sayyi-atikumwayudkhilakum jannatin tajree min tahtihaal-anharu yawma la yukhzee Allahu annabiyyawallatheena amanoo maAAahu nooruhum yasAAabayna aydeehim wabi-aymanihim yaqooloona rabbanaatmim lana noorana waghfir lanainnaka AAala kulli shay-in qadeer

ওহে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর কাছে তাওবাহ কর- আন্তরিক তাওবাহ। সম্ভবতঃ তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে তোমাদের থেকে মুছে দিবেন, আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে ঝর্ণাধারা। সে দিন আল্লাহ নবীকে আর তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে লজ্জিত করবেন না। (সেদিনের ভয়াবহ অন্ধকার থেকে মু’মিনদের রক্ষার ব্যবস্থা হিসেবে) তাদের নূর দৌড়াতে থাকবে তাদের সামনে আর তাদের ডান পাশে। তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দাও আর আমাদেরকে ক্ষমা কর; তুমি সব কিছুর উপর ক্ষমতাবান।’

O you who have believed, repent to Allāh with sincere repentance. Perhaps your Lord will remove from you your misdeeds and admit you into gardens beneath which rivers flow [on] the Day when Allāh will not disgrace the Prophet and those who believed with him. Their light will proceed before them and on their right; they will say, "Our Lord, perfect for us our light and forgive us. Indeed, You are over all things competent."

তাইসিরুল কুরআন · Saheeh International

النساءআন-নিসা ৪:১৭ প্রসঙ্গসহ পড়ুন

إِنَّمَا ٱلتَّوْبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَـٰلَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُو۟لَـٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا ١٧

Innama attawbatu AAalaAllahi lillatheena yaAAmaloona assoo-abijahalatin thumma yatooboona min qareebin faola-ikayatoobu Allahu AAalayhim wakana AllahuAAaleeman hakeema

নিশ্চয়ই যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ ক’রে বসে, তৎপর সত্বর তাওবাহ করে, এরাই তারা যাদের তাওবাহ আল্লাহ কবূল করেন। আল্লাহ মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী।

The repentance accepted by Allāh is only for those who do wrong in ignorance [or carelessness] and then repent soon [after]. It is those to whom Allāh will turn in forgiveness, and Allāh is ever Knowing and Wise.

তাইসিরুল কুরআন · Saheeh International

هودহুদ ১১:৩ প্রসঙ্গসহ পড়ুন

وَأَنِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَـٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِى فَضْلٍ فَضْلَهُۥ ۖ وَإِن تَوَلَّوْا۟ فَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ ٣

Waani istaghfiroo rabbakum thumma toobooilayhi yumattiAAkum mataAAan hasanan ilaajalin musamman wayu/ti kulla thee fadlin fadlahuwa-in tawallaw fa-inee akhafu AAalaykum AAathabayawmin kabeer

(এটা শিক্ষা দেয়) যে, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, আর অনুশোচনাভরে তাঁর দিকেই ফিরে এসো, তাহলে তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দিবেন, আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তাঁর অনুগ্রহ দানে ধন্য করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের উপর বড় এক কঠিন দিনের ‘আযাবের আশঙ্কা করছি।

And [saying], "Seek forgiveness of your Lord and repent to Him, [and] He will let you enjoy a good provision for a specified term and give every doer of favor his favor [i.e., reward]. But if you turn away, then indeed, I fear for you the punishment of a great Day.

তাইসিরুল কুরআন · Saheeh International

آل عمرانআলে-ইমরান ৩:১৩৫ প্রসঙ্গসহ পড়ুন

وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَـٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ ١٣٥

Wallatheena ithafaAAaloo fahishatan aw thalamoo anfusahum thakarooAllaha fastaghfaroo lithunoobihim wamanyaghfiru aththunooba illa Allahuwalam yusirroo AAala ma faAAaloo wahumyaAAlamoon

যারা কোন পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি যুলম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেই বা আছে এবং তারা জেনে শুনে নিজেদের (পাপ) কাজের পুনরাবৃত্তি করে না।

And those who, when they commit an immorality or wrong themselves [by transgression], remember Allāh and seek forgiveness for their sins - and who can forgive sins except Allāh? - and [who] do not persist in what they have done while they know.

তাইসিরুল কুরআন · Saheeh International

الفرقانআল-ফুরকান ২৫:৭০ প্রসঙ্গসহ পড়ুন

إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًا صَـٰلِحًا فَأُو۟لَـٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَـٰتٍ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا ٧٠

Illa man taba waamanawaAAamila AAamalan salihan faola-ikayubaddilu Allahu sayyi-atihim hasanatinwakana Allahu ghafooran raheema

তবে তারা নয় যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন; আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।

Except for those who repent, believe and do righteous work. For them Allāh will replace their evil deeds with good. And ever is Allāh Forgiving and Merciful.

তাইসিরুল কুরআন · Saheeh International

الشورىআশ-শূরা ৪২:২৫ প্রসঙ্গসহ পড়ুন

وَهُوَ ٱلَّذِى يَقْبَلُ ٱلتَّوْبَةَ عَنْ عِبَادِهِۦ وَيَعْفُوا۟ عَنِ ٱلسَّيِّـَٔاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ ٢٥

Wahuwa allathee yaqbalu attawbataAAan AAibadihi wayaAAfoo AAani assayyi-atiwayaAAlamu ma tafAAaloon

তিনি তাঁর বান্দাহদের তাওবাহ ক্ববূল করেন, পাপ ক্ষমা করেন আর তিনি জানেন তোমরা যা কর।

And it is He who accepts repentance from His servants and pardons misdeeds, and He knows what you do.

তাইসিরুল কুরআন · Saheeh International

التوبةআত-তাওবা ৯:১০৪ প্রসঙ্গসহ পড়ুন

أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ هُوَ يَقْبَلُ ٱلتَّوْبَةَ عَنْ عِبَادِهِۦ وَيَأْخُذُ ٱلصَّدَقَـٰتِ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ١٠٤

Alam yaAAlamoo anna Allaha huwayaqbalu attawbata AAan AAibadihi waya/khuthuassadaqati waanna Allaha huwa attawwabuarraheem

তারা কি জানে না যে, আল্লাহ তাঁর বান্দাদের (অনুশোচনাপূর্ণ) ক্ষমাপ্রার্থনা কবুল করে থাকেন আর সদাকাহ গ্রহণ করেন। আর আল্লাহই তো তাওবাহ কবূলকারী, অতি দয়ালু।

Do they not know that it is Allāh who accepts repentance from His servants and receives charities and that it is Allāh who is the Accepting of Repentance, the Merciful?

তাইসিরুল কুরআন · Saheeh International

ভাবুন

আপনার তওবাকে কাজে রূপ দিতে আজ কোন একটি পরিবর্তন আনতে পারেন?

What is one change you can make today to back up your repentance with action?

সংশ্লিষ্ট দোয়া

সম্পর্কিত বিষয়

সচরাচর জিজ্ঞাসা

কুরআনে তওবা সম্পর্কে কী বলা হয়েছে?

যারা বারবার তাঁর দিকে ফিরে আসে, আল্লাহ তাদের ভালোবাসেন। কুরআন আন্তরিক তওবাকে বর্ণনা করে ভুল ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া ও সঠিক পথে ফিরে আসা হিসেবে, এবং কবুল ও ক্ষমার প্রতিশ্রুতি দেয়। যেমন, আয-যুমার ৩৯:৫৩: “বল- হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।”

কুরআনের কোন কোন আয়াতে তওবা প্রসঙ্গ এসেছে?

গুরুত্বপূর্ণ আয়াতগুলো হলো: আয-যুমার ৩৯:৫৩, আত-তাহরীম ৬৬:৮, আন-নিসা ৪:১৭, হুদ ১১:৩, আলে-ইমরান ৩:১৩৫, আল-ফুরকান ২৫:৭০, আশ-শূরা ৪২:২৫, আত-তাওবা ৯:১০৪।

তওবা বিষয়ে কোনো দোয়া আছে কি?

হ্যাঁ। এ বিষয়ে প্রামাণ্য দোয়ার মধ্যে রয়েছে “সাইয়্যিদুল ইস্তিগফার: ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া” (Sahih al-Bukhari 6306); “রাব্বিগফির লী ওয়া তুব আলাইয়্যা” (Sunan Abi Dawud 1516; Jami at-Tirmidhi 3434); “রাব্বানা যালামনা আনফুসানা” (Quran 7:23)।

উদ্ধৃত করুন

স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/topics/repentance

সাধারণ
তওবা সম্পর্কে কুরআন কী বলে? (Quran verses with Taisirul Quran Bangla translation). Noor Quran. https://holy-quran-noor.vercel.app/bn/topics/repentance
APA
Noor Quran. (n.d.). তওবা সম্পর্কে কুরআন কী বলে? [Quran verses with Taisirul Quran Bangla translation]. Retrieved November 13, 2026, from https://holy-quran-noor.vercel.app/bn/topics/repentance
MLA
“তওবা সম্পর্কে কুরআন কী বলে?.” Quran verses with Taisirul Quran Bangla translation. Noor Quran, https://holy-quran-noor.vercel.app/bn/topics/repentance. Accessed 13 Nov. 2026.
Markdown
[তওবা সম্পর্কে কুরআন কী বলে?](https://holy-quran-noor.vercel.app/bn/topics/repentance) — Quran verses with Taisirul Quran Bangla translation, Noor Quran