মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

চরিত্র ও আচরণ

ন্যায়বিচার সম্পর্কে কুরআন কী বলে?

ন্যায়বিচার কুরআনের কেন্দ্রীয় নির্দেশ: নিজের, মা-বাবার বা আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায়ের ওপর অটল থাকা এবং কোনো জাতির প্রতি শত্রুতা যেন অবিচারের দিকে না ঠেলে দেয়।

Justice is a central command: to stand firmly for fairness even against ourselves, our parents or our relatives, and not to let hatred of a people push us to injustice.

১০টি আয়াত · ৮টি অংশ

সংক্ষিপ্ত উত্তর

কুরআন ন্যায়বিচার সম্পর্কে কথা বলেছে আন-নিসা ৪:১৩৫, আল-মায়িদা ৫:৮ ও আন-নাহল ১৬:৯০ সহ বিভিন্ন আয়াতে। ন্যায়বিচার কুরআনের কেন্দ্রীয় নির্দেশ: নিজের, মা-বাবার বা আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায়ের ওপর অটল থাকা এবং কোনো জাতির প্রতি শত্রুতা যেন অবিচারের দিকে না ঠেলে দেয়। যেমন আন-নাহল ১৬:৯০: “আল্লাহ ন্যায়-বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেয়ার হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে।”

النساءআন-নিসা ৪:১৩৫ প্রসঙ্গসহ পড়ুন

۞ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ بِٱلْقِسْطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰٓ أَنفُسِكُمْ أَوِ ٱلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَٱللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا۟ ٱلْهَوَىٰٓ أَن تَعْدِلُوا۟ ۚ وَإِن تَلْوُۥٓا۟ أَوْ تُعْرِضُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ١٣٥

Ya ayyuha allatheena amanookoonoo qawwameena bilqisti shuhadaalillahi walaw AAala anfusikum awi alwalidayniwal-aqrabeena in yakun ghaniyyan aw faqeeran fallahuawla bihima fala tattabiAAoo alhawaan taAAdiloo wa-in talwoo aw tuAAridoo fa-inna Allahakana bima taAAmaloona khabeera

হে ঈমানদারগণ! ন্যায়ের প্রতি সুপ্রতিষ্ঠ ও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও যদিও তা তোমাদের নিজেদের কিংবা মাতা-পিতা এবং আত্মীয়গণের বিরুদ্ধে হয়, কেউ ধনী হোক বা দরিদ্র হোক, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। অতএব প্রবৃত্তির অনুসরণ করো না যাতে তোমরা ন্যায়বিচার করতে পার এবং যদি তোমরা বক্রভাবে কথা বল কিংবা সত্যকে এড়িয়ে যাও তবে নিশ্চয় তোমরা যা করছ, আল্লাহ সে বিষয়ে সম্পূর্ণ অবগত।

O you who have believed, be persistently standing firm in justice, witnesses for Allāh, even if it be against yourselves or parents and relatives. Whether one is rich or poor, Allāh is more worthy of both. So follow not [personal] inclination, lest you not be just. And if you distort [your testimony] or refuse [to give it], then indeed Allāh is ever, of what you do, Aware.

তাইসিরুল কুরআন · Saheeh International

المائدةআল-মায়িদা ৫:৮ প্রসঙ্গসহ পড়ুন

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ عَلَىٰٓ أَلَّا تَعْدِلُوا۟ ۚ ٱعْدِلُوا۟ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ ٨

Ya ayyuha allatheena amanookoonoo qawwameena lillahi shuhadaa bilqistiwala yajrimannakum shanaanu qawmin AAala allataAAdiloo iAAdiloo huwa aqrabu littaqwa wattaqooAllaha inna Allaha khabeerun bima taAAmaloon

হে মু’মিনগণ! তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দন্ডায়মান থাক, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে, সুবিচার কর, এটা তাক্বওয়ার নিকটবর্তী, তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিফহাল।

O you who have believed, be persistently standing firm for Allāh, witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just; that is nearer to righteousness. And fear Allāh; indeed, Allāh is [fully] Aware of what you do.

তাইসিরুল কুরআন · Saheeh International

النحلআন-নাহল ১৬:৯০ প্রসঙ্গসহ পড়ুন

۞ إِنَّ ٱللَّهَ يَأْمُرُ بِٱلْعَدْلِ وَٱلْإِحْسَـٰنِ وَإِيتَآئِ ذِى ٱلْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ وَٱلْبَغْىِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ٩٠

Inna Allaha ya/muru bilAAadliwal-ihsani wa-eeta-i theealqurba wayanha AAani alfahsha-i walmunkariwalbaghyi yaAAithukum laAAallakum tathakkaroon

আল্লাহ ন্যায়-বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেয়ার হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।

Indeed, Allāh orders justice and good conduct and giving [help] to relatives and forbids immorality and bad conduct and oppression. He admonishes you that perhaps you will be reminded.

তাইসিরুল কুরআন · Saheeh International

النساءআন-নিসা ৪:৫৮ প্রসঙ্গসহ পড়ুন

۞ إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا۟ ٱلْأَمَـٰنَـٰتِ إِلَىٰٓ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ ٱلنَّاسِ أَن تَحْكُمُوا۟ بِٱلْعَدْلِ ۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعًۢا بَصِيرًا ٥٨

Inna Allaha ya/murukum an tu-addooal-amanati ila ahliha wa-itha hakamtumbayna annasi an tahkumoo bilAAadliinna Allaha niAAimma yaAAithukum bihiinna Allaha kana sameeAAan baseera

নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হকদারদের হক তাদের কাছে পৌঁছে দিতে। তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশই না দিচ্ছেন; নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।

Indeed, Allāh commands you to render trusts to whom they are due and when you judge between people to judge with justice. Excellent is that which Allāh instructs you. Indeed, Allāh is ever Hearing and Seeing.

তাইসিরুল কুরআন · Saheeh International

الحديدআল-হাদীদ ৫৭:২৫ প্রসঙ্গসহ পড়ুন

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِٱلْبَيِّنَـٰتِ وَأَنزَلْنَا مَعَهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلْقِسْطِ ۖ وَأَنزَلْنَا ٱلْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَـٰفِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلْغَيْبِ ۚ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌ ٢٥

Laqad arsalna rusulana bilbayyinatiwaanzalna maAAahumu alkitaba walmeezanaliyaqooma annasu bilqisti waanzalnaalhadeeda feehi ba/sun shadeedun wamanafiAAu linnasiwaliyaAAlama Allahu man yansuruhu warusulahu bilghaybiinna Allaha qawiyyun AAazeez

আমি আমার রসূলদেরকে সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি আর তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও (সত্য মিথ্যার) মানদন্ড যাতে মানুষ ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আমি অবতীর্ণ করেছি লোহা যাতে আছে প্রচন্ড শক্তি আর মানুষের জন্য নানাবিধ উপকার যাতে আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহকে না দেখেই তাঁকে আর তাঁর রসূলদেরকে কারা (এই লোহার শক্তি দিয়ে ও যাবতীয় উপায়ে) সাহায্য করে। আল্লাহ বড়ই শক্তিমান, মহাপরিক্রমশালী।

We have already sent Our messengers with clear evidences and sent down with them the Scripture and the balance that the people may maintain [their affairs] in justice. And We sent down iron, wherein is great military might and benefits for the people, and so that Allāh may make evident those who support Him and His messengers unseen. Indeed, Allāh is Powerful and Exalted in Might.

তাইসিরুল কুরআন · Saheeh International

الحجراتআল-হুজুরাত ৪৯:৯ প্রসঙ্গসহ পড়ুন

وَإِن طَآئِفَتَانِ مِنَ ٱلْمُؤْمِنِينَ ٱقْتَتَلُوا۟ فَأَصْلِحُوا۟ بَيْنَهُمَا ۖ فَإِنۢ بَغَتْ إِحْدَىٰهُمَا عَلَى ٱلْأُخْرَىٰ فَقَـٰتِلُوا۟ ٱلَّتِى تَبْغِى حَتَّىٰ تَفِىٓءَ إِلَىٰٓ أَمْرِ ٱللَّهِ ۚ فَإِن فَآءَتْ فَأَصْلِحُوا۟ بَيْنَهُمَا بِٱلْعَدْلِ وَأَقْسِطُوٓا۟ ۖ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ ٩

Wa-in ta-ifatani minaalmu/mineena iqtataloo faaslihoo baynahumafa-in baghat ihdahuma AAala al-okhrafaqatiloo allatee tabghee hatta tafee-a ilaamri Allahi fa-in faat faaslihoobaynahuma bilAAadli waaqsitoo inna Allahayuhibbu almuqsiteen

মু’মিনদের দু’দল লড়াইয়ে জড়িয়ে পড়লে তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর একটি দল অপরটির উপর বাড়াবাড়ি করলে যে দলটি বাড়াবাড়ি করে, তার বিরুদ্ধে তোমরা লড়াই কর যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। অতঃপর যদি দলটি ফিরে আসে, তাহলে তাদের মধ্যে ইনসাফের সঙ্গে ফয়সালা কর আর সুবিচার কর; আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন।

And if two factions among the believers should fight, then make settlement between the two. But if one of them oppresses the other, then fight against the one that oppresses until it returns to the ordinance of Allāh. And if it returns, then make settlement between them in justice and act justly. Indeed, Allāh loves those who act justly.

তাইসিরুল কুরআন · Saheeh International

الأنعامআল-আনআম ৬:১৫২ প্রসঙ্গসহ পড়ুন

وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ ۖ وَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ ۖ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَإِذَا قُلْتُمْ فَٱعْدِلُوا۟ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۖ وَبِعَهْدِ ٱللَّهِ أَوْفُوا۟ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ١٥٢

Wala taqraboo mala alyateemiilla billatee hiya ahsanu hattayablugha ashuddahu waawfoo alkayla walmeezana bilqistila nukallifu nafsan illa wusAAaha wa-ithaqultum faAAdiloo walaw kana tha qurbawabiAAahdi Allahi awfoo thalikum wassakumbihi laAAallakum tathakkaroon

(ইয়াতীমরা) বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কল্যাণ সাধনের উদ্দেশ্য ছাড়া ইয়াতীমদের সম্পত্তির নিকটবর্তী হয়ো না। পরিমাপ ও ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ কর, আমি কোন ব্যক্তির উপর সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেই না, যখন কথা বলবে তখন ইনসাফপূর্ণ কথা বলবে- নিকটাত্মীয়দের সম্পর্কে হলেও, আর আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ কর। এসব ব্যাপারে তিনি নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

And do not approach the orphan's property except in a way that is best [i.e., intending improvement] until he reaches maturity. And give full measure and weight in justice. We do not charge any soul except [with that within] its capacity. And when you speak [i.e., testify], be just, even if [it concerns] a near relative. And the covenant of Allāh fulfill. This has He instructed you that you may remember.

তাইসিরুল কুরআন · Saheeh International

الرحمنআর-রহমান ৫৫:৭ প্রসঙ্গসহ পড়ুন

وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ ٧

Wassamaa rafaAAahawawadaAAa almeezan

তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,

And the heaven He raised and imposed the balance

তাইসিরুল কুরআন · Saheeh International

الرحمنআর-রহমান ৫৫:৯ প্রসঙ্গসহ পড়ুন

وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ ٩

Waaqeemoo alwazna bilqisti walatukhsiroo almeezan

সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,

And establish weight in justice and do not make deficient the balance.

তাইসিরুল কুরআন · Saheeh International

ভাবুন

এই সপ্তাহে এমন কোনো সিদ্ধান্ত আছে কি যেখানে ন্যায়ের জন্য আপনাকে কিছু ছাড়তে হবে? ন্যায়বিচার কী চাইবে?

Is there a decision this week where fairness will cost you something? What would justice ask?

সংশ্লিষ্ট দোয়া

সম্পর্কিত বিষয়

সচরাচর জিজ্ঞাসা

কুরআনে ন্যায়বিচার সম্পর্কে কী বলা হয়েছে?

ন্যায়বিচার কুরআনের কেন্দ্রীয় নির্দেশ: নিজের, মা-বাবার বা আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায়ের ওপর অটল থাকা এবং কোনো জাতির প্রতি শত্রুতা যেন অবিচারের দিকে না ঠেলে দেয়। যেমন, আন-নাহল ১৬:৯০: “আল্লাহ ন্যায়-বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেয়ার হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।”

কুরআনের কোন কোন আয়াতে ন্যায়বিচার প্রসঙ্গ এসেছে?

গুরুত্বপূর্ণ আয়াতগুলো হলো: আন-নিসা ৪:১৩৫, আল-মায়িদা ৫:৮, আন-নাহল ১৬:৯০, আন-নিসা ৪:৫৮, আল-হাদীদ ৫৭:২৫, আল-হুজুরাত ৪৯:৯, আল-আনআম ৬:১৫২, আর-রহমান ৫৫:৭–৯।

ন্যায়বিচার বিষয়ে কোনো দোয়া আছে কি?

হ্যাঁ। এ বিষয়ে প্রামাণ্য দোয়ার মধ্যে রয়েছে “ইয়া মুকাল্লিবাল কুলুব: অন্তর অবিচল রাখার দোয়া” (Jami at-Tirmidhi 2140)।

উদ্ধৃত করুন

স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/topics/justice

সাধারণ
ন্যায়বিচার সম্পর্কে কুরআন কী বলে? (Quran verses with Taisirul Quran Bangla translation). Noor Quran. https://holy-quran-noor.vercel.app/bn/topics/justice
APA
Noor Quran. (n.d.). ন্যায়বিচার সম্পর্কে কুরআন কী বলে? [Quran verses with Taisirul Quran Bangla translation]. Retrieved November 13, 2026, from https://holy-quran-noor.vercel.app/bn/topics/justice
MLA
“ন্যায়বিচার সম্পর্কে কুরআন কী বলে?.” Quran verses with Taisirul Quran Bangla translation. Noor Quran, https://holy-quran-noor.vercel.app/bn/topics/justice. Accessed 13 Nov. 2026.
Markdown
[ন্যায়বিচার সম্পর্কে কুরআন কী বলে?](https://holy-quran-noor.vercel.app/bn/topics/justice) — Quran verses with Taisirul Quran Bangla translation, Noor Quran