মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

জামে আত-তিরমিযী· جامع الترمذي

জামে আত-তিরমিযী হাদিস ৩৩৬৯

Jami at-Tirmidhi 3369•Chapters on Tafsir

Ahmad Muhammad Shakir: Daif
উদ্ধৃত করুন

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْعَوَّامُ بْنُ حَوْشَبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَمَّا خَلَقَ اللَّهُ الأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَعَادَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتِ الْمَلاَئِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ قَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الْجِبَالِ قَالَ نَعَمِ الْحَدِيدُ . قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الْحَدِيدِ قَالَ نَعَمِ النَّارُ . فَقَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ النَّارِ قَالَ نَعَمِ الْمَاءُ . قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الْمَاءِ قَالَ نَعَمْ الرِّيحُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الرِّيحِ قَالَ نَعَمِ ابْنُ آدَمَ تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ ‏"‏ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: Anas bin Malik

বাংলা অনুবাদ
। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলা যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তা দুলতে থাকে। তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তাকে দুনিয়ার উপর স্থাপন করেন। ফলে দুনিয়া শান্ত হয়। পর্বতমালার শক্ত কাঠামোতে ফিরিশতাগণ বিস্মিত হয়ে বলেনঃ হে প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে পর্বতমালা হতেও কঠিন কোন কিছু আছে কি? আল্লাহ তা'আলা বলেনঃ হ্যাঁ, লোহা। তারা বললেনঃ হে রব! আপনার সৃষ্টির মধ্যে লোহা হতেও শক্ত ও মজবুত কোন কিছু আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ, আগুন। তারা বললেনঃ হে প্রতিপালক "আগুন হতেও আপনার সৃষ্টির মধ্যে শক্তিমান ও কঠিন অন্য কিছু আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ, পানি। তারা বললেনঃ প্ৰভু হে! আপনার সৃষ্টির মধ্যে পানি হতেও শক্তিশালী কিছু আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ, বায়ু। অবশেষে ফিরিশতাগণ বললেনঃ হে প্রতিপালক। বায়ু হতেও বেশি কঠিন ও শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে কিছু আছে কি? আল্লাহ তা'আলা বললেনঃ হ্যাঁ, সেই আদম-সন্তান, যে ডান হাতে দান-খাইরাত করলে তার বাম হাতের কাছে অজানা থাকে। যঈফ, মিশকাত (১৯২৩), তা’লীকুর রাগীব (২/৩১) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আমরা শুধু উপরোক্ত সূত্রে এ হাদীস মারফু হিসেবে জেনেছি।
English translation
Anas bin Malik narrated that: The Prophet said: “When Allah created the earth, it started shaking. So He created the mountains, and said to them: ‘Upon it’ so it began to settle. The angels were amazed at the strength of the mountains, so they said: ‘O Lord! Is there among your creatures one who is more severe than the mountains?’ He said: ‘Yes. Iron.’ They said: ‘O Lord! Then is there anything among your creatures that is more severe than that iron?’ He said: ‘Yes. Fire.’ So they said: ‘O Lord! Is there anything among your creatures that is more severe than fire?’ He said: ‘Yes. Water.’ They said: ‘O Lord! Is there anything among your creatures that is more severe than water?’ He said: ‘Yes. Wind.’ They said: ‘O Lord! Is there anything among your creatures more severe than wind?’ He said: ‘Yes. The son of Adam. He gives charity with his right hands, while hiding it from his left.’”
  • Ahmad Muhammad ShakirDaif
  • Al-AlbaniDaif
  • Zubair Ali ZaiIsnaad Hasan

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Ahmad Muhammad ShakirDaif
  • Al-AlbaniDaif
  • Zubair Ali ZaiIsnaad Hasan

রেফারেন্স

রেফারেন্স
Jami at-Tirmidhi 3369
অধ্যায়
47. Chapters on Tafsir
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 47, Hadith 421
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    জামে আত-তিরমিযী ৩৩৬৯ (Jami at-Tirmidhi 3369)

  • পূর্ণ উদ্ধৃতি

    Jami at-Tirmidhi 3369 (Book 47, Hadith 421). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/3369

  • উদ্ধৃতিসহ লিংক

    “। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলা যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তা দুলতে থাকে। তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তাকে দুনিয়ার উপর স্থাপন করেন। ফলে দুনিয়া শান্ত হয়। পর্বতমালার শক্ত কাঠামোতে ফিরিশতাগণ বিস্মিত হয়ে বলেনঃ হে প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে পর্বতমালা হতেও কঠিন কোন কিছু আছে কি?…” — জামে আত-তিরমিযী ৩৩৬৯ / Jami at-Tirmidhi 3369 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/3369

  • মার্কডাউন লিংক

    [জামে আত-তিরমিযী ৩৩৬৯](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/3369)

সচরাচর জিজ্ঞাসা

জামে আত-তিরমিযী ৩৩৬৯ নং হাদিসটি কী?+

এটি জামে আত-তিরমিযী গ্রন্থের ৩৩৬৯ নম্বর হাদিস (Chapters on Tafsir, Book 47, Hadith 421)। । আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলা যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তা দুলতে থাকে। তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তাকে দুনিয়ার উপর স্থাপন করেন। ফলে…

জামে আত-তিরমিযী ৩৩৬৯ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Ahmad Muhammad Shakir: Daif; Al-Albani: Daif; Zubair Ali Zai: Isnaad Hasan। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “জামে আত-তিরমিযী ৩৩৬৯” (Jami at-Tirmidhi 3369)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/3369

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।