মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

জামে আত-তিরমিযী· جامع الترمذي

জামে আত-তিরমিযী হাদিস ৩১৩০

Jami at-Tirmidhi 3130•Chapters on Tafsir

Ahmad Muhammad Shakir: Sahih
উদ্ধৃত করুন

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ حِينَ أُسْرِيَ بِي لَقِيتُ مُوسَى . قَالَ فَنَعَتُّهُ فَإِذَا رَجُلٌ حَسِبْتُهُ قَالَ مُضْطَرِبٌ رَجِلُ الرَّأْسِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شُنُوءَةَ قَالَ وَلَقِيتُ عِيسَى . قَالَ فَنَعَتُّهُ قَالَ رَبْعَةٌ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ يَعْنِي الْحَمَّامَ وَرَأَيْتُ إِبْرَاهِيمَ . قَالَ وَأَنَا أَشْبَهُ وَلَدِهِ بِهِ قَالَ وَأُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا لَبَنٌ وَالآخَرُ خَمْرٌ فَقِيلَ لِي خُذْ أَيَّهُمَا شِئْتَ . فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقِيلَ لِيَ هُدِيتَ الْفِطْرَةَ أَوْ أَصَبْتَ الْفِطْرَةَ أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ ‏"‏ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: Abu Hurairah

বাংলা অনুবাদ
। আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে রাতে আমাকে (উর্ধ্বজগতে) ভ্রমণ করানো হয় সে রাতে আমি মূসা (আঃ)-এর সাথে সাক্ষাৎ করি। বর্ণনাকারী বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা ("আঃ)-এর দৈহিক গঠনাকৃতির বর্ণনা দেন। (তিনি বলেনঃ) তিনি এমন এক ব্যক্তি যার দেহ মধ্যমাকৃতির, তার চুল মধ্যম গোছের, খুব কোকড়ানোও নয়, আবার একেবারে সোজাও নয়। মনে হয় তিনি শানুআহ বংশের লোক। তিনি আরো বলেনঃ ঈসা (আঃ)-এর সাথেও আমি সাক্ষাৎ করলাম। বর্ণনাকারী বলেন, তার চেহারারও বর্ণনা দিলেন তিনি। তার দেহের গড়ন মধ্যম, শরীরের রং লাল এবং মনে হয় তিনি এইমাত্র গোসলখানা হতে বের হয়েছেন। ইবরাহীম (আঃ)-কেও আমি দেখেছি। তার বংশধরের মধ্যে আমিই তার দৈহিক আকৃতিতে সর্বাধিক সদৃশ। আমার সামনে দুটি পানপত্র পেশ করা হয়ঃ একটি দুধের এবং অন্যটি মদের। আমাকে বলা হল, আপনি এ দু'টির মধ্যে যেটা পান করতে চান সেটা নিন। আমি দুধের পাত্রটি নিয়ে তা পান করলাম। তারপর আমাকে বলা হল, আপনাকে ফিতরাতের (ইসলামের) পথ দেখানো হয়েছে বা আপনি ফিতরাতকে পেয়ে গেছেন। আপনি যদি মদের পাত্র নিতেন তবে আপনার উন্মাত পথভ্রষ্ট হয়ে যেত। সহীহঃ বুখারী (৪৭০৯), মুসলিম আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
English translation
Narrated Abu Hurairah: that the Prophet (ﷺ) said: "When I was taken on the Night of Isra I met Musa." He described him saying: "He was a man who was" and I think he said: "A thin man, whose hair was as if he was a man from Shanu'ah." He said: "I met 'Eisa" he described him saying: "Of average build, with a red face, as if he had just come out of the Dimas" meaning the bath-house. "And I saw Ibrahim" he said: "I am the one among his offspring that most resembles him" and he said: "I was brought two vessels, one of them containing milk and the other containing wine. I was told: 'Take whichever one of them you wish.' So I took the milk to drink from it. It was said to me: 'You were guided to the Fitrah' or: 'You chose the Fitrah, if you had take the wine your Ummah would have strayed
  • Ahmad Muhammad ShakirSahih
  • Al-AlbaniSahih
  • Bashar Awad MaaroufHasan Sahih
  • Zubair Ali ZaiSahih - Agreed Upon

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Ahmad Muhammad ShakirSahih
  • Al-AlbaniSahih
  • Bashar Awad MaaroufHasan Sahih
  • Zubair Ali ZaiSahih - Agreed Upon

রেফারেন্স

রেফারেন্স
Jami at-Tirmidhi 3130
অধ্যায়
47. Chapters on Tafsir
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 47, Hadith 182
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    জামে আত-তিরমিযী ৩১৩০ (Jami at-Tirmidhi 3130)

  • পূর্ণ উদ্ধৃতি

    Jami at-Tirmidhi 3130 (Book 47, Hadith 182). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/3130

  • উদ্ধৃতিসহ লিংক

    “। আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে রাতে আমাকে (উর্ধ্বজগতে) ভ্রমণ করানো হয় সে রাতে আমি মূসা (আঃ)-এর সাথে সাক্ষাৎ করি। বর্ণনাকারী বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা ("আঃ)-এর দৈহিক গঠনাকৃতির বর্ণনা দেন। (তিনি বলেনঃ) তিনি এমন এক ব্যক্তি যার দেহ মধ্যমাকৃতির, তার চুল মধ্যম…” — জামে আত-তিরমিযী ৩১৩০ / Jami at-Tirmidhi 3130 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/3130

  • মার্কডাউন লিংক

    [জামে আত-তিরমিযী ৩১৩০](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/3130)

সচরাচর জিজ্ঞাসা

জামে আত-তিরমিযী ৩১৩০ নং হাদিসটি কী?+

এটি জামে আত-তিরমিযী গ্রন্থের ৩১৩০ নম্বর হাদিস (Chapters on Tafsir, Book 47, Hadith 182)। । আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে রাতে আমাকে (উর্ধ্বজগতে) ভ্রমণ করানো হয় সে রাতে আমি মূসা (আঃ)-এর সাথে সাক্ষাৎ করি। বর্ণনাকারী বলেন, তারপর রাসূলুল্লাহ…

জামে আত-তিরমিযী ৩১৩০ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Ahmad Muhammad Shakir: Sahih; Al-Albani: Sahih; Bashar Awad Maarouf: Hasan Sahih; Zubair Ali Zai: Sahih - Agreed Upon। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “জামে আত-তিরমিযী ৩১৩০” (Jami at-Tirmidhi 3130)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/3130

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।