মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

জামে আত-তিরমিযী· جامع الترمذي

জামে আত-তিরমিযী হাদিস ১২৬৯

Jami at-Tirmidhi 1269•The Book on Business

Ahmad Muhammad Shakir: Sahih
উদ্ধৃত করুন

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ‏"‏ . فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فِيَّ وَاللَّهِ لَقَدْ كَانَ ذَلِكَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَلَكَ بَيِّنَةٌ ‏"‏ . قُلْتُ لاَ . فَقَالَ لِلْيَهُودِيِّ ‏"‏ احْلِفْ ‏"‏ . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ فَيَذْهَبَ بِمَالِي . فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى‏:‏ ‏(‏إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً ‏)‏ . إِلَى آخِرِ الآيَةِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ وَأَبِي مُوسَى وَأَبِي أُمَامَةَ بْنِ ثَعْلَبَةَ الأَنْصَارِيِّ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . وَحَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: 'Abdullah bin Mas'ud

বাংলা অনুবাদ
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মিথ্যা শপথের মাধ্যমে যদি কোন লোক কোন মুসলিমের ধন-সম্পদ আত্মসাৎ করে তবে সে এরূপ অবস্থায় আল্লাহ্ তা'আলার সামনে উপস্থিত হবে যে, তিনি তার প্রতি খুবই অসন্তুষ্ট থাকবেন। আশআস ইবনু কাইস (রাঃ) বলেন, আল্লাহর শপথ! তিনি এ হাদীসটি আমার সম্পর্কে বলেছেন। আমার ও এক ইয়াহদীর মধ্যে একটি শরীকানা জমি ছিল। কিন্তু সে আমার অংশ দিতে অস্বীকার করে বসে। আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তোমার সাক্ষীপ্রমাণ আছে কি? আমি বললাম, না। তিনি ইয়াহুদীকে বললেনঃ শপথ কর। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ তো শপথ করবেই এবং আমার সম্পদ আত্মসাৎ করবে। আল্লাহ তা'আলা তখন এ আয়াত অবতীর্ণ করেনঃ “যারা আল্লাহ তা'আলার সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথসমূহ সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রয় করে, আখিরাতে তাদের জন্য কোন অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তা'আলা না তাদের সাথে কথা বলবেন, না তাদের প্রতি তাকাবেন আর না তাদেরকে পবিত্র করবেন। তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি" (সূরাঃ আলে-ইমরান - ৭৭)। সহীহ, ইবনু মা-জাহ (২৩২৩), নাসা-ঈ আবূ ঈসা বলেন, এ অনুচ্ছেদে ওয়াইল ইবনু হুজর, আবূ মূসা, আবূ উমামা ও ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ।
English translation
Narrated 'Abdullah bin Mas'ud: That the Messenger of Allah (ﷺ) said: "Whoever takes a false oath to deprive a Muslim of his wealth, he will meet Allah while He is angry with him." Al-Ash'ath bin Qais said: "It is about me, by Allah! There was a dispute about some land between myself and a man from the Jews who denied my ownership of it, so I took him to the Prophet (ﷺ). The Messenger of Allah (ﷺ) said to me: 'Do you have any proof ?' I said: 'No'. So he said to Jew: 'Take an oath.' I said: 'O Messenger of Allah! If he takes an oath then my property will be gone!' So Allah, Most High revealed: Verily those who purchase a small gain at the cost of Allah's Covenant and their oaths.. until the end of the Ayah." [Abu 'Eisa said: ] There are narrations on this topic from Wa'il bin Hujr, Abu Musa, Abu Umamah bin Tha'labah Al-Ansari, and 'Imran bin Husain. The Hadith of Ibn Mas'ud is a Hasan Sahih Hadith
  • Ahmad Muhammad ShakirSahih
  • Al-AlbaniSahih
  • Bashar Awad MaaroufHasan Sahih
  • Zubair Ali ZaiSahih - Agreed Upon

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Ahmad Muhammad ShakirSahih
  • Al-AlbaniSahih
  • Bashar Awad MaaroufHasan Sahih
  • Zubair Ali ZaiSahih - Agreed Upon

রেফারেন্স

রেফারেন্স
Jami at-Tirmidhi 1269
অধ্যায়
14. The Book on Business
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 14, Hadith 71
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    জামে আত-তিরমিযী ১২৬৯ (Jami at-Tirmidhi 1269)

  • পূর্ণ উদ্ধৃতি

    Jami at-Tirmidhi 1269 (Book 14, Hadith 71). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/1269

  • উদ্ধৃতিসহ লিংক

    “আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মিথ্যা শপথের মাধ্যমে যদি কোন লোক কোন মুসলিমের ধন-সম্পদ আত্মসাৎ করে তবে সে এরূপ অবস্থায় আল্লাহ্ তা'আলার সামনে উপস্থিত হবে যে, তিনি তার প্রতি খুবই অসন্তুষ্ট থাকবেন। আশআস ইবনু কাইস (রাঃ) বলেন, আল্লাহর শপথ! তিনি এ হাদীসটি আমার সম্পর্কে বলেছেন। আমার ও এক…” — জামে আত-তিরমিযী ১২৬৯ / Jami at-Tirmidhi 1269 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/1269

  • মার্কডাউন লিংক

    [জামে আত-তিরমিযী ১২৬৯](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/1269)

সচরাচর জিজ্ঞাসা

জামে আত-তিরমিযী ১২৬৯ নং হাদিসটি কী?+

এটি জামে আত-তিরমিযী গ্রন্থের ১২৬৯ নম্বর হাদিস (The Book on Business, Book 14, Hadith 71)। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মিথ্যা শপথের মাধ্যমে যদি কোন লোক কোন মুসলিমের ধন-সম্পদ আত্মসাৎ করে তবে সে এরূপ অবস্থায় আল্লাহ্ তা'আলার সামনে…

জামে আত-তিরমিযী ১২৬৯ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Ahmad Muhammad Shakir: Sahih; Al-Albani: Sahih; Bashar Awad Maarouf: Hasan Sahih; Zubair Ali Zai: Sahih - Agreed Upon। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “জামে আত-তিরমিযী ১২৬৯” (Jami at-Tirmidhi 1269)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/tirmidhi/1269

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।