মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সুনানে নাসায়ী· سنن النسائي

সুনানে নাসায়ী হাদিস ৩৭৮০

Sunan an-Nasa'i 3780•The Book of Agriculture

Abu Ghuddah: Sahih
উদ্ধৃত করুন

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَهْطٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ فَقَالَ ‏"‏ وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ ‏"‏ . ثُمَّ لَبِثْنَا مَا شَاءَ اللَّهُ فَأُتِيَ بِإِبِلٍ فَأَمَرَ لَنَا بِثَلاَثِ ذَوْدٍ فَلَمَّا انْطَلَقْنَا قَالَ بَعْضُنَا لِبَعْضٍ لاَ يُبَارِكُ اللَّهُ لَنَا أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا . قَالَ أَبُو مُوسَى فَأَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْنَا ذَلِكَ لَهُ فَقَالَ ‏"‏ مَا أَنَا حَمَلْتُكُمْ بَلِ اللَّهُ حَمَلَكُمْ إِنِّي وَاللَّهِ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلاَّ كَفَّرْتُ عَنْ يَمِينِي وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ ‏"‏ .

বর্ণনাকারী: Abu Musa Al-Ash'ari

বাংলা অনুবাদ
কুতায়বা (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আশআরী সম্প্রদায়ের একদল লোকসহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাহন চাওয়ার জন্য উপস্থিত হলাম। তিনি বললেন, আল্লাহর শপথ! আমি তোমাদেরকে বাহন দিতে পারব না এবং তোমাদেরকে দেব এমন কোন বাহনও আমার নিকট নেই। আবু মূসা (রাঃ) বলেন, অতঃপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেমন আল্লাহর ইচ্ছা ছিল। অতঃপর তার কাছে কিছু উট আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি উট দেয়ার নির্দেশ দিলেন। যখন আমরা সেখান থেকে রওয়ানা হলাম, তখন আমাদের লোকেরা বলাবলি করতে লাগলো, এই সওয়ারীতে আল্লাহ্ তা'আলা আমাদেরকে বরকত দান করবেন না। কেননা যখন আমরা তার কাছে বাহন চাইবার জন্য উপস্থিত হই, তখন তিনি শপথ করে বলেনঃ আমি তোমাদেরকে সওয়ারী দেব না। আবু মূসা (রাঃ) বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে এসে একথা উল্লেখ করলে তিনি বললেনঃ আমি তোমাদেরকে সওয়ারী দেইনি, বরং আল্লাহ্ তা'আলা তা তোমাদের দান করেছেন। আল্লাহর শপথ! আমি যদি কোন বিষয়ের উপর শপথ করি, পরে অন্য বিষয়কে তার চেয়ে উত্তম দেখতে পাই, তখন আমি আমার শপথের কাফফারা আদায় করি এবং যেটা উত্তম সেটাই করি।
English translation
It was narrated that Abu Musa Al-Ash'ari said: "I came to the Messenger of Allah with a group of the Ash'ari people and asked him to give us animals to ride. He said: 'By Allah, I cannot give you anything to ride and I have nothing to give you to ride.' We stayed as long as Allah willed, then some camels were brought to him. He ordered that we be given three fine-looking camels. When we left, we said to one another: 'We came to the Messenger of Allah to ask him for animals to ride, and he swore by Allah that he would not give us anything to ride, then he gave us something.'" Abu Musa said: "We came to the Prophet and told him about that. He said: 'I did not give you animals to ride, rather Allah gave you them to ride. By Allah, I do not swear an oath and then see something better than it, but I offer expiation for my oath and do that which is better
  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiSahih - Agreed Upon

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiSahih - Agreed Upon

রেফারেন্স

রেফারেন্স
Sunan an-Nasa'i 3780
অধ্যায়
35. The Book of Agriculture
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 35, Hadith 20
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সুনানে নাসায়ী ৩৭৮০ (Sunan an-Nasa'i 3780)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sunan an-Nasa'i 3780 (Book 35, Hadith 20). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/3780

  • উদ্ধৃতিসহ লিংক

    “কুতায়বা (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আশআরী সম্প্রদায়ের একদল লোকসহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাহন চাওয়ার জন্য উপস্থিত হলাম। তিনি বললেন, আল্লাহর শপথ! আমি তোমাদেরকে বাহন দিতে পারব না এবং তোমাদেরকে দেব এমন কোন বাহনও আমার নিকট নেই। আবু মূসা (রাঃ) বলেন, অতঃপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেমন আল্লাহর…” — সুনানে নাসায়ী ৩৭৮০ / Sunan an-Nasa'i 3780 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/3780

  • মার্কডাউন লিংক

    [সুনানে নাসায়ী ৩৭৮০](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/3780)

সচরাচর জিজ্ঞাসা

সুনানে নাসায়ী ৩৭৮০ নং হাদিসটি কী?+

এটি সুনানে নাসায়ী গ্রন্থের ৩৭৮০ নম্বর হাদিস (The Book of Agriculture, Book 35, Hadith 20)। কুতায়বা (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আশআরী সম্প্রদায়ের একদল লোকসহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাহন চাওয়ার জন্য উপস্থিত হলাম। তিনি বললেন, আল্লাহর শপথ! আমি…

সুনানে নাসায়ী ৩৭৮০ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Abu Ghuddah: Sahih; Al-Albani: Sahih; Zubair Ali Zai: Sahih - Agreed Upon। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সুনানে নাসায়ী ৩৭৮০” (Sunan an-Nasa'i 3780)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/3780

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।