মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সুনানে নাসায়ী· سنن النسائي

সুনানে নাসায়ী হাদিস ৩২৮৫

Sunan an-Nasa'i 3285•The Book of Marriage

Abu Ghuddah: Sahih
উদ্ধৃত করুন

أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحْ بِنْتَ أَبِي تَعْنِي أُخْتَهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَتُحِبِّينَ ذَلِكِ ‏"‏ . قَالَتْ نَعَمْ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَرِكَتْنِي فِي خَيْرٍ أُخْتِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ ‏"‏ . قَالَتْ أُمُّ حَبِيبَةَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ تَحَدَّثْنَا أَنَّكَ تَنْكِحُ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ . فَقَالَ ‏"‏ بِنْتُ أُمِّ سَلَمَةَ ‏"‏ . قَالَتْ أُمُّ حَبِيبَةَ نَعَمْ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَوَاللَّهِ لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ ‏"‏ .

বর্ণনাকারী: Zainab bint Abi Salamah

বাংলা অনুবাদ
ওয়াহাব ইবন বয়ান (রহঃ) ... যয়নব বিনুত আবু সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাবিবা (রাঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতার কন্যা অর্থাৎ আমার বােনকে আপনি বিবাহ করুন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি পছন্দ কর? তিনি বললেনঃ হ্যাঁ। আমি তো আপনার একমাত্র স্ত্রী নই, বরং আরো যারা আপনার সহধর্মিণী হওয়ার সৌভাগ্যে শরীক হবে, আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক, আমি তা পছন্দ করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা হালাল হবে না। উম্মে হাবীবা (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর শপথ! আমরা বলাবলি করেছি যে, আপনি দুররাহ বিনতে আবু সালামাকে বিবাহ করবেন। তিনি বললেনঃ উম্মে সালামার কন্যা? উম্মে হাবীব (রাঃ) বললেনঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহর শপথ! যদি সে আমার ক্ৰোড়ে, আমার স্ত্রীর কন্যারূপে পালিত না হতো, তাহলেও সে হালাল হতো না। কেননা সে আমার দুধ ভাই-এর কন্যা। আমাকে এবং আবু সালামাকে সুওয়াইবা দুধপান করিয়েছেন। অতএব তোমাদের কন্যাদেরকে এবং বোনদেরকে আমার সংগে বিবাহের প্রস্তাব দেবে না।
English translation
It was narrated from Zainab bint Abi Salamah that Umm Habibah, the wife of the Prophet said: "O Messenger of Allah, marry the daughter of my father" - meaning her sister. The Messenger of Allah said: "Would you like that?" She said: "Yes; I do not have you all to myself, and I would like to share this goodness with my sister." The Prophet said: "That is not permissible for me." Umm Habibah said: "O Messenger of Allah, by Allah, we have been saying that you want to marry Durrah bint Abi Salamah." He said: "The daughter of Umm Salamah?" I said: "Yes." He said: "By Allah, even if she were not my stepdaughter who is in my care, she would not be permissible for me (to marry), because she is the daughter of my brother through breast-feeding. Thuwaibah breastfed Abu Salamah and I. So do not offer your daughters or sisters to me in marriage
  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiHasan

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiHasan

রেফারেন্স

রেফারেন্স
Sunan an-Nasa'i 3285
অধ্যায়
26. The Book of Marriage
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 26, Hadith 90
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সুনানে নাসায়ী ৩২৮৫ (Sunan an-Nasa'i 3285)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sunan an-Nasa'i 3285 (Book 26, Hadith 90). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/3285

  • উদ্ধৃতিসহ লিংক

    “ওয়াহাব ইবন বয়ান (রহঃ) ... যয়নব বিনুত আবু সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাবিবা (রাঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতার কন্যা অর্থাৎ আমার বােনকে আপনি বিবাহ করুন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি পছন্দ কর? তিনি বললেনঃ হ্যাঁ। আমি তো আপনার একমাত্র স্ত্রী নই, বরং আরো যারা আপনার…” — সুনানে নাসায়ী ৩২৮৫ / Sunan an-Nasa'i 3285 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/3285

  • মার্কডাউন লিংক

    [সুনানে নাসায়ী ৩২৮৫](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/3285)

সচরাচর জিজ্ঞাসা

সুনানে নাসায়ী ৩২৮৫ নং হাদিসটি কী?+

এটি সুনানে নাসায়ী গ্রন্থের ৩২৮৫ নম্বর হাদিস (The Book of Marriage, Book 26, Hadith 90)। ওয়াহাব ইবন বয়ান (রহঃ) ... যয়নব বিনুত আবু সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাবিবা (রাঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতার কন্যা অর্থাৎ আমার বােনকে আপনি বিবাহ করুন। তখন…

সুনানে নাসায়ী ৩২৮৫ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Abu Ghuddah: Sahih; Al-Albani: Sahih; Zubair Ali Zai: Hasan। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সুনানে নাসায়ী ৩২৮৫” (Sunan an-Nasa'i 3285)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/3285

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।