মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সুনানে নাসায়ী· سنن النسائي

সুনানে নাসায়ী হাদিস ৩১২

Sunan an-Nasa'i 312•The Book of Purification

Abu Ghuddah: Sahih
উদ্ধৃত করুন

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، أَتَى عُمَرَ فَقَالَ إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ . قَالَ عُمَرُ لاَ تُصَلِّ . فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمَا تَذْكُرُ إِذْ أَنَا وَأَنْتَ فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا فَلَمْ نَجِدِ الْمَاءَ فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ فَصَلَّيْتُ فَأَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْنَا ذَلِكَ لَهُ فَقَالَ ‏ "‏ إِنَّمَا كَانَ يَكْفِيكَ ‏"‏ . فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ إِلَى الأَرْضِ ثُمَّ نَفَخَ فِيهِمَا ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ - وَسَلَمَةُ شَكَّ لاَ يَدْرِي فِيهِ الْمِرْفَقَيْنِ أَوْ إِلَى الْكَفَّيْنِ - فَقَالَ عُمَرُ نُوَلِّيكَ مَا تَوَلَّيْتَ .

বর্ণনাকারী: Ibn 'Abdur-Rahman bin Abza from his father

বাংলা অনুবাদ
। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবদুর রহমান ইবনু আবযা (রহঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি উমার (রাঃ) এর নিকট এসে বলল আমি জানবাতের অবস্থায় আছি কিন্তু পানি পাইনি। উমার (রাঃ) বললেনঃ তুমি সালাত আদায় করো না। একথা শুনে আম্মার ইবনু ইয়াসির বললেন, হে আমিরুল মুমিনীন! আপনার কি স্মরণ নেই, যে এক সময় আমি আর আপনি এক যুদ্ধে ছিলাম, আমরা উভয়ে জুনুবী হয়ে পড়লাম, আর আমরা পানি পেলাম না। এতে আপনি সালাত আদায় করলেন না কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম, তারপর সালাত আদায় করলাম। তারপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তার নিকট ঘটনা বর্ণনা করলাম। তখন তিনি বললেনঃ তোমার জন্য এ ই যথেষ্ট ছিল। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হস্তদ্বয় মাটিতে মারলেন এরপর তাতে ফুঁ দিলেন এবং তা দ্বারা তার চেহারা এবং উভয় হাত মসেহ করলেন। বর্ণনাকারী সালাম সন্দেহ করলেন এ ব্যাপারে তার মনে নেই কনুই পর্যন্ত বলেছেন নাকি কব্জি পর্যন্ত। এ কথা শুনে উমার (রাঃ) বললেনঃ তুমি যা বর্ণনা করলে তার দায়দায়িত্ব তোমার উপরেই অর্পণ করলাম।
English translation
It was narrated from Ibn 'Abdur-Rahman bin Abza from his father that a man came to 'Umar and said: "I have become Junub and I do not have any water." 'Umar said: "Do not pray." But 'Ammar bin Yasir said: "O Commander of the Believers! Don't you remember when you and I were on a campaign and we became Junub and could not find water? You did not pray, but I rolled in the dust and prayed. Then we came to the Prophet (ﷺ) and told him about that, and he said: 'It would have been sufficient for you (to do this),' then the Prophet (ﷺ) struck his hands on the ground and blew on them, then wiped his face and hands with them'" - (one of the narrators) Salamah was uncertain and did not know whether that was up to the elbows or just hands. And 'Umar said: "We will let you bear the burden of what you took upon yourself
  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiSahih - Agreed Upon

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiSahih - Agreed Upon

রেফারেন্স

রেফারেন্স
Sunan an-Nasa'i 312
অধ্যায়
1. The Book of Purification
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 1, Hadith 313
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সুনানে নাসায়ী ৩১২ (Sunan an-Nasa'i 312)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sunan an-Nasa'i 312 (Book 1, Hadith 313). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/312

  • উদ্ধৃতিসহ লিংক

    “। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবদুর রহমান ইবনু আবযা (রহঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি উমার (রাঃ) এর নিকট এসে বলল আমি জানবাতের অবস্থায় আছি কিন্তু পানি পাইনি। উমার (রাঃ) বললেনঃ তুমি সালাত আদায় করো না। একথা শুনে আম্মার ইবনু ইয়াসির বললেন, হে আমিরুল মুমিনীন! আপনার কি স্মরণ নেই, যে এক সময় আমি আর আপনি এক যুদ্ধে ছিলাম, আমরা উভয়ে জুনুবী হয়ে পড়লাম, আর আমরা পানি পেলাম…” — সুনানে নাসায়ী ৩১২ / Sunan an-Nasa'i 312 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/312

  • মার্কডাউন লিংক

    [সুনানে নাসায়ী ৩১২](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/312)

সচরাচর জিজ্ঞাসা

সুনানে নাসায়ী ৩১২ নং হাদিসটি কী?+

এটি সুনানে নাসায়ী গ্রন্থের ৩১২ নম্বর হাদিস (The Book of Purification, Book 1, Hadith 313)। । মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবদুর রহমান ইবনু আবযা (রহঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি উমার (রাঃ) এর নিকট এসে বলল আমি জানবাতের অবস্থায় আছি কিন্তু পানি পাইনি। উমার (রাঃ) বললেনঃ তুমি সালাত আদায় করো না। একথা শুনে আম্মার…

সুনানে নাসায়ী ৩১২ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Abu Ghuddah: Sahih; Al-Albani: Sahih; Zubair Ali Zai: Sahih - Agreed Upon। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সুনানে নাসায়ী ৩১২” (Sunan an-Nasa'i 312)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/312

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।