মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সুনানে নাসায়ী· سنن النسائي

সুনানে নাসায়ী হাদিস ২৭৪২

Sunan an-Nasa'i 2742•The Book of Hajj

Abu Ghuddah: Sahih
উদ্ধৃত করুন

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي قَيْسُ بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ طَارِقَ بْنَ شِهَابٍ، قَالَ قَالَ أَبُو مُوسَى أَقْبَلْتُ مِنَ الْيَمَنِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُنِيخٌ بِالْبَطْحَاءِ حَيْثُ حَجَّ فَقَالَ ‏"‏ أَحَجَجْتَ ‏"‏ . قُلْتُ نَعَمْ . قَالَ ‏"‏ كَيْفَ قُلْتَ ‏"‏ . قَالَ قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ فَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ وَأَحِلَّ ‏"‏ . فَفَعَلْتُ ثُمَّ أَتَيْتُ امْرَأَةً فَفَلَتْ رَأْسِي فَجَعَلْتُ أُفْتِي النَّاسَ بِذَلِكَ حَتَّى كَانَ فِي خِلاَفَةِ عُمَرَ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا مُوسَى رُوَيْدَكَ بَعْضَ فُتْيَاكَ فَإِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي النُّسُكِ بَعْدَكَ . قَالَ أَبُو مُوسَى يَا أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ فَلْيَتَّئِدْ فَإِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَائْتَمُّوا بِهِ . وَقَالَ عُمَرُ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الْهَدْىُ مَحِلَّهُ .

বর্ণনাকারী: Abu Musa

বাংলা অনুবাদ
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... তারিক ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মূসা (রাঃ) বলেছেনঃ আমি ইয়ামান থেকে আসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহায় ছিলেন, এখানেই তিনি হজ্জ আদায় করেন। তিনি আমাকে বলেন, তুমি কি হজ্জ করেছ? আমি বলিঃ হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি কিরূপ নিয়ত করেছ? তিনি বলেন, আমি বললাম, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়তে নিয়ত করলাম। তিনি বলেনঃ তাহলে বায়তুল্লাহর তাওয়াফ কর এবং সাফা মারওয়ার সাঈ কর এবং ইহরাম ভঙ্গ কর। আমি তা-ই করলাম। তারপর আমি এক মহিলার নিকট আসলাম, সে আমার মাথা থেকে উকুন বের করলো, এরপর আমি লোকদেরকে এরূপ ফতোয়া দিতে লাগলাম, এমনকি উমর (রাঃ)-এর খেলাফতকালেও। তখন তাঁকে এক ব্যক্তি বললোঃ হে আবু মূসা! তোমার এরূপ ফতোয়া দেয়া থেকে তুমি বিরত থাকে। কেননা তুমি জান না তোমার পর আমীরুল মু'মিনীন হজ্জের আহকামে কি নতুন বিধান দিয়েছেন। আবু মূসা বললেনঃ হে লোকসকল! আমি যাকে ফতোয়া দিয়েছি, সে যেন তাড়াহুড়া না করে। কেননা আমীরুল মুমিনীন তোমাদের নিকট আগমন করছেন। তোমরা তাঁর অনুসরণ করবে। উমর (রাঃ) বলেন, আমরা আল্লাহর কিতাব অনুসারে কাজ করবো। তিনি আমাদেরকে হজ্জের আহকাম পূৰ্ণ করতে আদেশ করেছেন। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী কাজ করবো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম ভঙ্গ করতেন না, যতক্ষণ না কুরবানীর পশু যবোহ-এর স্থানে পৌঁছে যেতো।
English translation
Abu Musa said: "I came from Yemen and the Prophet had stopped in Al-Batha at the time to Hajj. He asked: 'Have you performed Hajj?' I said: 'Yes, He said: 'What did you say?' I said; 'Labbaika bi ihlal ka ihlal in-nabiy (Here I am (O Allah, entering Ihram for that for which the Prophet entered Ihram). He said 'Circumambulate the House and (perform Sa) between As-Safa and Al-Marwah, and exit Ihram.' Then I went to a woman who combed my hair. I started to issue Fatwas to the people based on that. Then during the Khilafah of 'Umar, a man said to me: 'O abu Musa, withhold some of our Fatwas from us, for you do not know what the Commander of the Believers has introduced into the rites after you.''' Abu Musa said: "O people, O people, whoever heard our Fatwa,let him not rush to follow it, for the Commander of the Believers is coming to your and you should follow him.: 'Umar said: "If we follow the Book of Allah, then indeed He commands us to complete Hajj and 'Umrah, and the Messenger of Allah did not exit Ihram until the Hadi had reached its place
  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiHasan

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiHasan

রেফারেন্স

রেফারেন্স
Sunan an-Nasa'i 2742
অধ্যায়
24. The Book of Hajj
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 24, Hadith 124
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সুনানে নাসায়ী ২৭৪২ (Sunan an-Nasa'i 2742)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sunan an-Nasa'i 2742 (Book 24, Hadith 124). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/2742

  • উদ্ধৃতিসহ লিংক

    “মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... তারিক ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মূসা (রাঃ) বলেছেনঃ আমি ইয়ামান থেকে আসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহায় ছিলেন, এখানেই তিনি হজ্জ আদায় করেন। তিনি আমাকে বলেন, তুমি কি হজ্জ করেছ? আমি বলিঃ হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি কিরূপ নিয়ত করেছ? তিনি বলেন, আমি বললাম, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি…” — সুনানে নাসায়ী ২৭৪২ / Sunan an-Nasa'i 2742 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/2742

  • মার্কডাউন লিংক

    [সুনানে নাসায়ী ২৭৪২](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/2742)

সচরাচর জিজ্ঞাসা

সুনানে নাসায়ী ২৭৪২ নং হাদিসটি কী?+

এটি সুনানে নাসায়ী গ্রন্থের ২৭৪২ নম্বর হাদিস (The Book of Hajj, Book 24, Hadith 124)। মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... তারিক ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মূসা (রাঃ) বলেছেনঃ আমি ইয়ামান থেকে আসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহায় ছিলেন, এখানেই তিনি হজ্জ আদায় করেন। তিনি…

সুনানে নাসায়ী ২৭৪২ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Abu Ghuddah: Sahih; Al-Albani: Sahih; Zubair Ali Zai: Hasan। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সুনানে নাসায়ী ২৭৪২” (Sunan an-Nasa'i 2742)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/2742

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।