মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সুনানে নাসায়ী· سنن النسائي

সুনানে নাসায়ী হাদিস ২৭২৫

Sunan an-Nasa'i 2725•The Book of Hajj

Abu Ghuddah: Sahih
উদ্ধৃত করুন

أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ كُنْتُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ حِينَ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْيَمَنِ فَلَمَّا قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ عَلِيٌّ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ كَيْفَ صَنَعْتَ ‏"‏ . قُلْتُ أَهْلَلْتُ بِإِهْلاَلِكَ . قَالَ ‏"‏ فَإِنِّي سُقْتُ الْهَدْىَ وَقَرَنْتُ ‏"‏ . قَالَ وَقَالَ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ ‏"‏ لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ لَفَعَلْتُ كَمَا فَعَلْتُمْ وَلَكِنِّي سُقْتُ الْهَدْىَ وَقَرَنْتُ ‏"‏ .

বর্ণনাকারী: Al-Bara

বাংলা অনুবাদ
মুআবিয়া ইবন সালিহ্ (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী ইবন আবু তালিব (রাঃ)-কে ইয়ামানে আমীর নিযুক্ত করে পাঠান। তখন আমি তাঁর সাথে ছিলাম। যখন তিনি তথা হতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করেন, তখন আলী (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেনঃ কিরূপ করেছ? আমি বলি, আমি আপনার ইহরামের মত ইহরাম বেঁধেছি। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কুরবানীর জন্তু নিয়ে এসেছি এবং হজ্জে কিরানের নিয়ত করেছি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের লক্ষ্য করে বলেন, আমি কোন কাজে অগ্রসর হলে তা থেকে পিছপা হই না। আমার অবস্থা যদি এরূপ না হতো তাহলে তোমরা যা করেছ আমিও তা করতাম। কিন্তু আমি কুরবানীর জন্তু সাথে নিয়ে এসেছি এবং হজ্জে কিরানের নিয়্যত করেছি।
English translation
It was narrated that Al-Bara said: "I was with 'Ali bin Abi Talib when the Messenger of All appointed him as governor of Yemen. When he came to the Messenger of Allah, Ali said: 'I came to the Messenger of and the Messenger of Allah said: "What did you do?" I said; "I entered Ihram for that for which you entered Ihram." He said: "I have brought the Hadi and am performing Qiran" And he said to his companions: "If I had known what I know now, I would have done what you have done, but I brought the Hadi and I am performing Qiran
  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiDaif

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiDaif

রেফারেন্স

রেফারেন্স
Sunan an-Nasa'i 2725
অধ্যায়
24. The Book of Hajj
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 24, Hadith 107
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সুনানে নাসায়ী ২৭২৫ (Sunan an-Nasa'i 2725)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sunan an-Nasa'i 2725 (Book 24, Hadith 107). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/2725

  • উদ্ধৃতিসহ লিংক

    “মুআবিয়া ইবন সালিহ্ (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী ইবন আবু তালিব (রাঃ)-কে ইয়ামানে আমীর নিযুক্ত করে পাঠান। তখন আমি তাঁর সাথে ছিলাম। যখন তিনি তথা হতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করেন, তখন আলী (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট…” — সুনানে নাসায়ী ২৭২৫ / Sunan an-Nasa'i 2725 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/2725

  • মার্কডাউন লিংক

    [সুনানে নাসায়ী ২৭২৫](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/2725)

সচরাচর জিজ্ঞাসা

সুনানে নাসায়ী ২৭২৫ নং হাদিসটি কী?+

এটি সুনানে নাসায়ী গ্রন্থের ২৭২৫ নম্বর হাদিস (The Book of Hajj, Book 24, Hadith 107)। মুআবিয়া ইবন সালিহ্ (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী ইবন আবু তালিব (রাঃ)-কে ইয়ামানে আমীর নিযুক্ত করে পাঠান। তখন আমি তাঁর সাথে ছিলাম। যখন তিনি তথা হতে…

সুনানে নাসায়ী ২৭২৫ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Abu Ghuddah: Sahih; Al-Albani: Sahih; Zubair Ali Zai: Daif। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সুনানে নাসায়ী ২৭২৫” (Sunan an-Nasa'i 2725)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/2725

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।