মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সুনানে নাসায়ী· سنن النسائي

সুনানে নাসায়ী হাদিস ১২৬৫

Sunan an-Nasa'i 1265•The Book of Forgetfulness (In Prayer)

Abu Ghuddah: Sahih
উদ্ধৃত করুন

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ أَنْبَأَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ قُلْتُ لأَنْظُرَنَّ إِلَى صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَيْفَ يُصَلِّي فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ فَلَمَّا سَجَدَ وَضَعَ رَأْسَهُ بِذَلِكَ الْمَنْزِلِ مِنْ يَدَيْهِ ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَحَدَّ مِرْفَقَهُ الأَيْمَنَ عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ ثِنْتَيْنِ وَحَلَّقَ وَرَأَيْتُهُ يَقُولُ هَكَذَا وَأَشَارَ بِشْرٌ بِالسَّبَّابَةِ مِنَ الْيُمْنَى وَحَلَّقَ الإِبْهَامَ وَالْوُسْطَى .

বর্ণনাকারী: Wa'il bin Hujr

বাংলা অনুবাদ
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... ওয়াইল ইবনু হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (মনে মনে) বললাম, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের প্রতি লক্ষ্য রাখব যে, তিনি কীভাবে সালাত আদায় করেন। একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন এবং কিবলার দিকে মুখ করে তাঁর হস্তদ্বয় উঠালেন এমনভাবে যে, তা তাঁর কর্ণদ্বয়ের বরাবর হয়ে গেল, তারপর তিনি তাঁর ডান হাত দ্বারা বাম হাত ধরলেন, যখন তিনি রুকু করার ইচ্ছা করলেন তখন হস্তদ্বয় পূর্বের ন্যায় উঠালেন এবং হাতদ্বয় তাঁর হাটুর উপর রাখলেন, যখন তিনি তাঁর মাথা রুকু হতে উঠালেন হস্তদ্বয়কে পূর্বের ন্যায় উঠালেন। তারপর যখন তিনি সিজদা করলেন, তার মাথা হস্তদ্বয়ের মধ্যস্থলে রাখলেন। পরে বসে তার বাম পা বিছালেন ও বাম হাত বাম উরুর ওপর রাখলেন। আর তার ডান কনুই ডান উরুর ওপর রাখলেন এবং দু’আঙ্গুল দ্বারা গোলাকার বৃত্ত বানালেন। তাকে এরূপই করতে দেখেছি। রাবী বিশর (রহঃ) তর্জনি অঙ্গুলি দ্বারা ইশারা করলেন এবং মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকার বৃত্ত বানালেন।
English translation
It was narrated that Wa'il bin Hujr said: "I said: 'I am going to watch the Messenger of Allah (ﷺ) and see how he prays.' The Messenger of Allah (ﷺ) stood up and faced the Qiblah, then he raised his hands until they were in level with his ears, then he held his left hand with his right. When he wanted to bow, he raised them (his hands) likewise, then placed his hands on his knees. When he raised his head from bowing, he raised them (his hands) likewise. When he prostrated he put his hands in the same position in relation to his head, then he sat up and lay his left foot on the ground. He placed his left hand on his left thigh and his right elbow on his right thigh, and made a circle with two of his fingers. And I saw him doing like this"- Bishr (one of the narrators) pointed with the forefinger of his right hand and made a circle with the thumb and middle finger
  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiSahih

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Abu GhuddahSahih
  • Al-AlbaniSahih
  • Zubair Ali ZaiSahih

রেফারেন্স

রেফারেন্স
Sunan an-Nasa'i 1265
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 13, Hadith 87
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সুনানে নাসায়ী ১২৬৫ (Sunan an-Nasa'i 1265)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sunan an-Nasa'i 1265 (Book 13, Hadith 87). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/1265

  • উদ্ধৃতিসহ লিংক

    “। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... ওয়াইল ইবনু হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (মনে মনে) বললাম, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের প্রতি লক্ষ্য রাখব যে, তিনি কীভাবে সালাত আদায় করেন। একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন এবং কিবলার দিকে মুখ করে তাঁর হস্তদ্বয় উঠালেন এমনভাবে যে, তা তাঁর কর্ণদ্বয়ের বরাবর হয়ে…” — সুনানে নাসায়ী ১২৬৫ / Sunan an-Nasa'i 1265 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/1265

  • মার্কডাউন লিংক

    [সুনানে নাসায়ী ১২৬৫](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/1265)

সচরাচর জিজ্ঞাসা

সুনানে নাসায়ী ১২৬৫ নং হাদিসটি কী?+

এটি সুনানে নাসায়ী গ্রন্থের ১২৬৫ নম্বর হাদিস (The Book of Forgetfulness (In Prayer), Book 13, Hadith 87)। । ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... ওয়াইল ইবনু হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (মনে মনে) বললাম, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের প্রতি লক্ষ্য রাখব যে, তিনি কীভাবে সালাত আদায় করেন। একদিন…

সুনানে নাসায়ী ১২৬৫ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Abu Ghuddah: Sahih; Al-Albani: Sahih; Zubair Ali Zai: Sahih। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সুনানে নাসায়ী ১২৬৫” (Sunan an-Nasa'i 1265)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/nasai/1265

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।