মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ মুসলিম· صحيح مسلم

সহীহ মুসলিম হাদিস ৮৪৫

Sahih Muslim 845•The Book of Prayer - Friday

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত২টি বর্ণনা
উদ্ধৃত করুন

Sahih Muslim 845a

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، . أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَيْنَا هُوَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ دَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَادَاهُ عُمَرُ أَيَّةُ سَاعَةٍ هَذِهِ فَقَالَ إِنِّي شُغِلْتُ الْيَوْمَ فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ النِّدَاءَ فَلَمْ أَزِدْ عَلَى أَنْ تَوَضَّأْتُ . قَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ .

বাংলা অনুবাদ
হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) থেকে বর্ণিত একদা জুমুআর দিন উমর ইবনুল খাত্ত্বাব (রাযিঃ) জনগণের উদ্দেশে খুতবাহ দিচ্ছিলেন। এমতাবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যকার জনৈক ব্যক্তি প্রবেশ করলে উমর (রাযিঃ) তাকে ডেকে বলেন, এটা কোন সময়? তিনি বলেন, আমি আজ খুব ব্যস্ত ছিলাম এবং বাড়ীতে যাওয়ার অবসর পাইনি। এমতাবস্থায় আযান শুনতে পেলাম। তাই আমি ওযুর অতিরিক্ত কিছুই করতে পারিনি। উমর (রাযিঃ) বলেন, শুধু ওযুও চলে, তবে তুমি জান যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার নির্দেশ দিতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৮২৫, ইসলামীক সেন্টার)
English translation
Abdullah (b. 'Umar) reported from his father that while he was addressing the people on Friday (sermon), a person, one of the Companions of the Messenger of Allah (ﷺ), entered (the mosque). Umar said to him loudly: What is this hour (for attending the prayer)? He said: I was busy today and I did not return to my house when I heard the call (to Friday prayer), and I did no more but performed ablution only. Upon this Umar said: just ablution! You know that the Messenger of Allah (ﷺ) commanded (us) to take a bath (on Friday)

Sahih Muslim 845b

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَعَرَّضَ بِهِ عُمَرُ فَقَالَ مَا بَالُ رِجَالٍ يَتَأَخَّرُونَ بَعْدَ النِّدَاءِ . فَقَالَ عُثْمَانُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا زِدْتُ حِينَ سَمِعْتُ النِّدَاءَ أَنْ تَوَضَّأْتُ ثُمَّ أَقْبَلْتُ . فَقَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ ‏"‏ .

বর্ণনাকারী: Abu Huraira

বাংলা অনুবাদ
ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা জুমুআর দিন উমার ইবনুল খাত্ত্বাব (রাযিঃ) লোকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তখন উসমান ইবনু আফফান (রাযিঃ) প্রবেশ করেন। উমর (রাযিঃ) তার প্রতি ইঙ্গিত করে বলেন, লোকদের কী হ’ল যে, তারা আযানের পরও (মসজিদে আসতে) বিলম্ব করে। উসমান (রাযিঃ) বলেন, হে আমীরুল মু'মিনীন! আমি আযান শোনার পর ওযু করা ছাড়া অতিরিক্ত আর কিছু করিনি, অতঃপর এসে পৌছেছি। উমর (রাযিঃ) বলেন, ওযুও চলে তবে আপনারা কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেননি, তোমাদের কেউ যখন জুমু'আর সালাতে আসে সে যেন গোসল করে? (ইসলামী ফাউন্ডেশন, ১৮২৬, ইসলামীক সেন্টার)
English translation
Abu Huraira reported: Umar b. Khattab was delivering a sermon to the people on Friday when 'Uthman b. 'Affan came there. 'Umar hinting to him said: What would become of those persons who come after the call to prayer? Upon this 'Uthman said: Commander of the faithful, I did no more than this that after listening to the call, I performed ablution and came (to the mosque). 'Umar said: Just ablution! Did you not hear the Messenger of Allah (my peace be upon him) say this: When any one of you comes for Jumu'a, he should take a bath

মান ও বিশুদ্ধতা

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih Muslim 845
অধ্যায়
7. The Book of Prayer - Friday
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 7, Hadith 5
নম্বর পদ্ধতি
মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী (বিশ্বব্যাপী প্রচলিত)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ মুসলিম ৮৪৫ (Sahih Muslim 845)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih Muslim 845 (Book 7, Hadith 5). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/845

  • উদ্ধৃতিসহ লিংক

    “হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) থেকে বর্ণিত একদা জুমুআর দিন উমর ইবনুল খাত্ত্বাব (রাযিঃ) জনগণের উদ্দেশে খুতবাহ দিচ্ছিলেন। এমতাবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যকার জনৈক ব্যক্তি প্রবেশ করলে উমর (রাযিঃ) তাকে ডেকে বলেন, এটা কোন সময়? তিনি বলেন, আমি আজ খুব ব্যস্ত ছিলাম এবং বাড়ীতে যাওয়ার অবসর…” — সহীহ মুসলিম ৮৪৫ / Sahih Muslim 845 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/845

  • মার্কডাউন লিংক

    [সহীহ মুসলিম ৮৪৫](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/845)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ মুসলিম ৮৪৫ নং হাদিসটি কী?+

এটি সহীহ মুসলিম গ্রন্থের ৮৪৫ নম্বর হাদিস (The Book of Prayer - Friday, Book 7, Hadith 5)। হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) থেকে বর্ণিত একদা জুমুআর দিন উমর ইবনুল খাত্ত্বাব (রাযিঃ) জনগণের উদ্দেশে খুতবাহ দিচ্ছিলেন। এমতাবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর…

সহীহ মুসলিম ৮৪৫ হাদিসটি কি সহীহ?+

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ মুসলিম ৮৪৫” (Sahih Muslim 845)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে; সহীহ মুসলিমে মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী নম্বর। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/845

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।