মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ মুসলিম· صحيح مسلم

সহীহ মুসলিম হাদিস ২৩৫২

Sahih Muslim 2352•The Book of Virtues

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত২টি বর্ণনা
উদ্ধৃত করুন

Sahih Muslim 2352a

وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا سَلاَّمٌ أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ فَذَكَرُوا سِنِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُ الْقَوْمِ كَانَ أَبُو بَكْرٍ أَكْبَرَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ عَبْدُ اللَّهِ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَمَاتَ أَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَقُتِلَ عُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ . قَالَ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يُقَالُ لَهُ عَامِرُ بْنُ سَعْدٍ حَدَّثَنَا جَرِيرٌ قَالَ كُنَّا قُعُودًا عِنْدَ مُعَاوِيَةَ فَذَكَرُوا سِنِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مُعَاوِيَةُ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ سَنَةً وَمَاتَ أَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَقُتِلَ عُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ .

বর্ণনাকারী: Abu Ishaq

বাংলা অনুবাদ
আবদুল্লাহ ইবনু উমার ইবনু মুহাম্মদ ইবনু আবান আল-জু’ফী (রহঃ) ...... আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আবদুল্লাহ ইবনু 'উতবাহ (রাযিঃ) এর সাথে উপবিষ্ট ছিলাম। তখন মানুষেরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স নিয়ে আলচনায় লিপ্ত হল। তাদের মধ্যে কেউ কেউ বলল, আবূ বাকর (রাযিঃ) (বয়সে) রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তুলনায় বড় ছিলেন। 'আবদুল্লাহ (রাযিঃ) বললেন, যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকাল হয় তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর। আর আবূ বাকর (রাযিঃ) এর যখন ওফাত হয়, তখন তার বয়সও তেষট্টি বছর হয়েছিল। আর 'উমার (রাযিঃ) যখন শাহদাত বরণ করেন তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর। বর্ণনাকারী বলেন, লোকদের মাঝে 'আমর ইবনু সা'দ নামধারী একজন বলল, জারীর আমাকে বলেছেন যে, আমরা মু’আবিয়াহ (রাযিঃ) এর নিকট বসা ছিলাম। মানুষেরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়সের বর্ণনা করল। সে সময় মু’আবিয়াহ (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকাল হয় তখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর। আর যখন আবূ বাকর (রাযিঃ) ইস্তিকাল করেন তখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর এবং যখন উমার (রাযিঃ) শাহাদাতপ্রাপ্ত হন তখন তার বয়সও তেষট্টি বছর ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮৮, ইসলামিক সেন্টার)
English translation
Abu Ishaq reported: I was sitting with 'Abdullah b. 'Utba and there was a discussion about the age of the Messenger of Allah (ﷺ). Some of the persons said: Abu Bakr was older than Allah's Messenger (ﷺ). 'Abdullah said: Allah's Messenger (ﷺ) died when he was sixty-three, and Abu Bakr died when he was sixty-three and so 'Umar fell as a martyr when he was sixty-three. A person from the people who was called 'Amir b. Sa'd reported that Jabir had said: We were sitting with Mu'awiya that there was a discussion about the age of Allah's Messenger (ﷺ). Thereupon Mu'awiya said: Allah's Messenger (ﷺ) died when he had attained the age of sixty-three, and Abu Bakr died when he had attained the age of sixty-three, and Umar fell as a martyr when he had attained the age of sixty-three

Sahih Muslim 2352b

وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ، جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ الْبَجَلِيِّ، عَنْ جَرِيرٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، يَخْطُبُ فَقَالَ مَاتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَا ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ .

বর্ণনাকারী: Jabir

বাংলা অনুবাদ
(…) ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ...... জারীর (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি মু’আবিয়াহ (রাযিঃ) কে খুতবাহ দিতে শুনেছেন। মু'আবিয়াহ্ (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়, তখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর। আবূ বাকর (রাযিঃ) উমার (রাযিঃ)-ও তেষট্টি বছর (বয়সে ইন্তিকাল করেন) এবং আমি তেষট্টি বছর (বয়সের)। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮৯ ইসলামিক সেন্টার)
English translation
Jabir reported that he heard Mu'awiya say in his address that Allah's Messenger (ﷺ) died at the age of sixty-three, so was the case with Abu Bakr and 'Umar, and I (am now) sixty-three

মান ও বিশুদ্ধতা

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih Muslim 2352
অধ্যায়
43. The Book of Virtues
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 43, Hadith 156
নম্বর পদ্ধতি
মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী (বিশ্বব্যাপী প্রচলিত)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ মুসলিম ২৩৫২ (Sahih Muslim 2352)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih Muslim 2352 (Book 43, Hadith 156). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2352

  • উদ্ধৃতিসহ লিংক

    “আবদুল্লাহ ইবনু উমার ইবনু মুহাম্মদ ইবনু আবান আল-জু’ফী (রহঃ) ...... আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আবদুল্লাহ ইবনু 'উতবাহ (রাযিঃ) এর সাথে উপবিষ্ট ছিলাম। তখন মানুষেরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স নিয়ে আলচনায় লিপ্ত হল। তাদের মধ্যে কেউ কেউ বলল, আবূ বাকর (রাযিঃ) (বয়সে) রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তুলনায় বড় ছিলেন।…” — সহীহ মুসলিম ২৩৫২ / Sahih Muslim 2352 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2352

  • মার্কডাউন লিংক

    [সহীহ মুসলিম ২৩৫২](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2352)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ মুসলিম ২৩৫২ নং হাদিসটি কী?+

এটি সহীহ মুসলিম গ্রন্থের ২৩৫২ নম্বর হাদিস (The Book of Virtues, Book 43, Hadith 156)। আবদুল্লাহ ইবনু উমার ইবনু মুহাম্মদ ইবনু আবান আল-জু’ফী (রহঃ) ...... আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আবদুল্লাহ ইবনু 'উতবাহ (রাযিঃ) এর সাথে উপবিষ্ট ছিলাম। তখন মানুষেরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম…

সহীহ মুসলিম ২৩৫২ হাদিসটি কি সহীহ?+

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ মুসলিম ২৩৫২” (Sahih Muslim 2352)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে; সহীহ মুসলিমে মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী নম্বর। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2352

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।