মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ মুসলিম· صحيح مسلم

সহীহ মুসলিম হাদিস ২৩৪১

Sahih Muslim 2341•The Book of Virtues

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত৭টি বর্ণনা
উদ্ধৃত করুন

Sahih Muslim 2341a

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ وَعَمْرٌو النَّاقِدُ جَمِيعًا عَنِ ابْنِ إِدْرِيسَ، - قَالَ عَمْرٌو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ الأَوْدِيُّ، - عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَكُنْ رَأَى مِنَ الشَّيْبِ إِلاَّ - قَالَ ابْنُ إِدْرِيسَ كَأَنَّهُ يُقَلِّلُهُ - وَقَدْ خَضَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ .

বর্ণনাকারী: Ibn Sirin

বাংলা অনুবাদ
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইবনু নুমায়র ও আমর আন নাকিদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাযিঃ) কে জিজ্ঞেস করা হলো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব (কলপ) লাগাতেন? তিনি বললেনঃ এতটুকু বার্ধক্য তার মধ্যে লক্ষ্য করা যায়নি। কিন্তু ইবনু ইদরীস (রহঃ) বলেন, তিনি যেন সামান্য করছিলেন। তবে আবূ বাকর ও উমার (রাযিঃ) মেহেদী এবং কাতাম দ্বারা কলপ লাগিয়েছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৪, ইসলামিক সেন্টার)
English translation
Ibn Sirin reported: Anas b. Malik was asked whether Allah's Messenger (ﷺ) dyed his hair. He said: He had not become old enough to have white hair. Ibn Idris said that he had a few white hair. Abu Bakr and Umar, however, dyed hair with hina' (henna)

Sahih Muslim 2341b

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَضَبَ فَقَالَ لَمْ يَبْلُغِ الْخِضَابَ كَانَ فِي لِحْيَتِهِ شَعَرَاتٌ بِيضٌ . قَالَ قُلْتُ لَهُ أَكَانَ أَبُو بَكْرٍ يَخْضِبُ قَالَ فَقَالَ نَعَمْ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ .

বর্ণনাকারী: Ibn Sirin

বাংলা অনুবাদ
মুহাম্মাদ ইবনু বুকায়ল (রহঃ) ..... ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব লাগিয়েছিলেন? উত্তরে আনাস (রাযিঃ) বললেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খিযাব লাগানোর বয়সে পৌছেননি। এরপর তিনি বললেন, তার (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর) দাঁড়িতে কিছু সাদা লোম ছিল মাত্র। ইবনু সীরীন (রহঃ) বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আবূ বাকর (রাযিঃ) লাগাতেন কি? তিনি বললেন, হ্যাঁ। মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগাতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৫, ইসলামিক সেন্টার)
English translation
Ibn Sirin reported: I asked Anas b. Malik whether Allah's Messenger (ﷺ) dyed his hair. He said: He had not reached the stage when (he needed) dyeing (of his white hair). He had a few white hair in his beard. I said to him: Did Abu Bakr dye his hair? He said: Yes, with hina' (henna)

Sahih Muslim 2341c

وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَرَ مِنَ الشَّيْبِ إِلاَّ قَلِيلاً .

বাংলা অনুবাদ
হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) বর্ণনা করেন যে, ইবনু সীরীন (রহঃ) আনাস ইবনু মালিক (রাযিঃ) কে জিজ্ঞেস করলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কলপ দিতেন? তিনি বললেন, তার মধ্যে কিছু মাত্র বার্ধক্য দেখা দিয়েছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৬, ইসলামিক সেন্টার)
English translation
Muhammad b. Sirin reported: I asked Anas b. Malik whether Allah's Messenger (ﷺ) dyed his hair. He said: He had but little white hair

Sahih Muslim 2341d

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ خِضَابِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأْسِهِ فَعَلْتُ . وَقَالَ لَمْ يَخْتَضِبْ وَقَدِ اخْتَضَبَ أَبُو بَكْرٍ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ وَاخْتَضَبَ عُمَرُ بِالْحِنَّاءِ بَحْتًا .

বর্ণনাকারী: Thabit

বাংলা অনুবাদ
আবূ রাবী' আতাকী (রহঃ) রিওয়ায়াত করেন যে, আনাস ইবনু মালিক (রাযিঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলপ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তার মাথার শুভ্র চুল গুনে ফেলতে পারতাম। তিনি বলেন, তিনি কলপ দেননি। তবে আবূ বাকর (রাযিঃ) মেহেদী এবং কাতাম (ঘাস জাতীয় এক ধরনের উদ্ভিদ) দ্বারা কলপ মেখেছেন এবং উমার (রাযিঃ) কেবল মেহেদী দ্বারা কলপ লাগিয়েছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৭, ইসলামিক সেন্টার)
English translation
Thabit reported that Anas b. Malik was asked about the dyeing (of the hair of) Allah's Apostle (ﷺ). Thereupon he said.:(They were so few) that if I so liked I could count their number in his head, and he further said: (That is) he did not dye. Abu Bakr, however, dyed them and so did 'Umar dye them with pure henna

Sahih Muslim 2341e

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ يُكْرَهُ أَنْ يَنْتِفَ الرَّجُلُ، الشَّعْرَةَ الْبَيْضَاءَ مِنْ رَأْسِهِ وَلِحْيَتِهِ - قَالَ - وَلَمْ يَخْتَضِبْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّمَا كَانَ الْبَيَاضُ فِي عَنْفَقَتِهِ وَفِي الصُّدْغَيْنِ وَفِي الرَّأْسِ نَبْذٌ .

বাংলা অনুবাদ
নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, কারো চুল ও দাড়ির সাদা চুল উঠিয়ে ফেলা মাকরূহ এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্ষনো কলপ দেননি। কিছু সাদা তার অধরের* নীচের ছোট দাড়িতে ছিল, তার কানপট্টিতে কিছু আর মাথায় কিছু ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৮, ইসলামিক সেন্টার)
English translation
Anas b. Malik did not like that a person should pick out his white hair from his head or beard, and Allah's Messenger (ﷺ) did not dye, and there was some whiteness in his hair at his chin, on his temples and very little on his head

Sahih Muslim 2341f

وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا الْمُثَنَّى، بِهَذَا الإِسْنَادِ .

বাংলা অনুবাদ
(…/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) এ সূত্রেই হাদীসটি রিওয়ায়াত করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৮, ইসলামিক সেন্টার)
English translation
This hadith has been narrated on the authority of Muthanna through the same chain of transmitters

Sahih Muslim 2341g

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ وَأَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ جَمِيعًا عَنْ أَبِي دَاوُدَ، قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، سَمِعَ أَبَا إِيَاسٍ، عَنْ أَنَسٍ، أَنَّهُ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ مَا شَانَهُ اللَّهُ بِبَيْضَاءَ .

বাংলা অনুবাদ
মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশশার, আহমাদ ইবনু ইবরাহীম দাওরাকী ও হারূন ইবনু আবদুল্লাহ (রহঃ) এরা সবাই রিওয়ায়াত করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বার্ধক্যের ব্যাপারে আনাস (রাযিঃ) কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আল্লাহ তাকে বার্ধক্য দিয়ে সৌন্দর্যহীন করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৯, ইসলামিক সেন্টার)
English translation
Anas (b. Malik) was asked about the old age of Allah's Apostle (ﷺ). He said: Allah did not blemish him with white hair

মান ও বিশুদ্ধতা

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih Muslim 2341
অধ্যায়
43. The Book of Virtues
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 43, Hadith 131
নম্বর পদ্ধতি
মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী (বিশ্বব্যাপী প্রচলিত)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ মুসলিম ২৩৪১ (Sahih Muslim 2341)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih Muslim 2341 (Book 43, Hadith 131). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2341

  • উদ্ধৃতিসহ লিংক

    “আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইবনু নুমায়র ও আমর আন নাকিদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাযিঃ) কে জিজ্ঞেস করা হলো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব (কলপ) লাগাতেন? তিনি বললেনঃ এতটুকু বার্ধক্য তার মধ্যে লক্ষ্য করা যায়নি। কিন্তু ইবনু ইদরীস (রহঃ) বলেন, তিনি যেন সামান্য করছিলেন। তবে আবূ বাকর ও উমার (রাযিঃ) মেহেদী এবং কাতাম দ্বারা কলপ…” — সহীহ মুসলিম ২৩৪১ / Sahih Muslim 2341 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2341

  • মার্কডাউন লিংক

    [সহীহ মুসলিম ২৩৪১](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2341)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ মুসলিম ২৩৪১ নং হাদিসটি কী?+

এটি সহীহ মুসলিম গ্রন্থের ২৩৪১ নম্বর হাদিস (The Book of Virtues, Book 43, Hadith 131)। আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইবনু নুমায়র ও আমর আন নাকিদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাযিঃ) কে জিজ্ঞেস করা হলো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব (কলপ) লাগাতেন? তিনি বললেনঃ এতটুকু বার্ধক্য তার…

সহীহ মুসলিম ২৩৪১ হাদিসটি কি সহীহ?+

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ মুসলিম ২৩৪১” (Sahih Muslim 2341)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে; সহীহ মুসলিমে মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী নম্বর। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2341

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।