মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ মুসলিম· صحيح مسلم

সহীহ মুসলিম হাদিস ২১২৭

Sahih Muslim 2127•The Book of Clothes and Adornment

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত৪টি বর্ণনা
উদ্ধৃত করুন

Sahih Muslim 2127a

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ، الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ ‏ "‏ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ ‏"‏ .

বাংলা অনুবাদ
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... হুমায়দ ইবনু আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ) ..... মু'আবিয়াহ ইবনু আবূ সুফইয়ান (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি মিম্বারে দাঁড়িয়ে (বক্তৃতা দেয়ার সময়) একটি (নকল) চুলের খোপা হাতে নিয়ে, যা একজন দেহরক্ষীর হাতে ছিল, বলেছিলেন, হে মাদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি শুনেছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বস্তু হতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন বনী ইসরাঈল ঐ সময় ধ্বংস হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব ধারণ করেছে (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৯৩, ইসলামিক সেন্টার)
English translation
Abd al-Rahman b. 'Auf said that he heard Mu'awiya b. Abi Sufyin during the season of Hajj, (saying) as he sat upon the pulpit holding a bunch of hair in his hand which was (previously) in the hand of his sentinel: O people of Medina, where are your scholars? I heard Allah's Messenger (ﷺ) forbidding this and saying: That the people of Bani Isra'il were ruined at the time when their women wore such hair

Sahih Muslim 2127b

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، . بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ مَعْمَرٍ ‏ "‏ إِنَّمَا عُذِّبَ بَنُو إِسْرَائِيلَ ‏"‏ .

বাংলা অনুবাদ
(…/...) ইবনু আবূ উমার, হারমালাহ্ ইবনু ইয়াহইয়া ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে মালিক (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। তাছাড়া বর্ণনাকারী মা'মার (রহঃ) এর বর্ণিত হাদীসে রয়েছে, "বনী ইসরাঈল সাজাপ্রাপ্ত হয়েছে"। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৯৪, ইসলামিক সেন্টার)
English translation
This hadith has been transmitted on the authority of Zuhri but with a slight variation of wording

Sahih Muslim 2127c

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ قَدِمَ مُعَاوِيَةُ الْمَدِينَةَ فَخَطَبَنَا وَأَخْرَجَ كُبَّةً مِنْ شَعَرٍ فَقَالَ مَا كُنْتُ أُرَى أَنَّ أَحَدًا يَفْعَلُهُ إِلاَّ الْيَهُودَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَلَغَهُ فَسَمَّاهُ الزُّورَ .

বাংলা অনুবাদ
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... সাঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মু'আবিয়াহ্ (রাযিঃ) যখন মাদীনায় আসলেন। তখন তিনি আমাদের সামনে খুতবাহ দেয়ার সময় চুলের একটি খোপা বের করে বললেন, আমি জানতাম না যে, ইয়াহুদী ব্যতীত ভিন্ন কেউ এ কর্ম করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এটি পৌছলে তিনি এটাকে মিথ্যা (প্রতারণা) নামে আখ্যায়িত করলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৯৫, ইসলামিক সেন্টার)
English translation
Sa'id b. Musayyib reported: Mu'awiya came to Medina and he addressed us and he took out a bunch of hair and said: What do I see that one of you does but that what the Jews did? (I can well recall) that when this act (adding of artificial hair) reached Allah's Messenger (ﷺ), he named it as cheating

Sahih Muslim 2127d

وَحَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ أَخْبَرَنَا مُعَاذٌ، - وَهُوَ ابْنُ هِشَامٍ - حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ مُعَاوِيَةَ، قَالَ ذَاتَ يَوْمٍ إِنَّكُمْ قَدْ أَحْدَثْتُمْ زِيَّ سَوْءٍ وَإِنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الزُّورِ . قَالَ وَجَاءَ رَجُلٌ بِعَصًا عَلَى رَأْسِهَا خِرْقَةٌ قَالَ مُعَاوِيَةُ أَلاَ وَهَذَا الزُّورُ . قَالَ قَتَادَةُ يَعْنِي مَا يُكَثِّرُ بِهِ النِّسَاءُ أَشْعَارَهُنَّ مِنَ الْخِرَقِ .

বাংলা অনুবাদ
আবূ গাসসান মিসমাঈ ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... সাঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ) হতে বর্ণিত যে, মু'আবিয়াহ (রাযিঃ) (একদিন) বললেন, তোমরা একটি নিকৃষ্ট বেশভুশা তৈরি করেছ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, সে সময় একজন লোক একটি লাঠি নিয়ে আসলো যার মাথায় একটি (কৃত্রিম চুলের) খোপা ছিল। মু'আবিয়াহ (রাযিঃ) বললেন, দেখো! এটাই মিথ্যা ও অলীক। বর্ণনাকারী কাতাদাহ্ (রহঃ) বলেন, অর্থাৎ- মেয়েরা তাদের চুলের পরিমাণ যেসব গোছা দিয়ে বাড়িয়ে দেখায়। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৯৬, ইসলামিক সেন্টার)
English translation
Sa, id b. Musayyib reported that Mu'awiya said one day: Should I narrate to you the evil make-up. Allah's Apostle (ﷺ) forbade cheating. It was during that time that a person came with a staff and there was a cloth on its head, whereupon Mu, awiya said: Behold, that is cheating. Qatada said: This implies how women artificially increase their hair with the help of rags

মান ও বিশুদ্ধতা

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih Muslim 2127
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 37, Hadith 186
নম্বর পদ্ধতি
মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী (বিশ্বব্যাপী প্রচলিত)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ মুসলিম ২১২৭ (Sahih Muslim 2127)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih Muslim 2127 (Book 37, Hadith 186). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2127

  • উদ্ধৃতিসহ লিংক

    “ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... হুমায়দ ইবনু আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ) ..... মু'আবিয়াহ ইবনু আবূ সুফইয়ান (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি মিম্বারে দাঁড়িয়ে (বক্তৃতা দেয়ার সময়) একটি (নকল) চুলের খোপা হাতে নিয়ে, যা একজন দেহরক্ষীর হাতে ছিল, বলেছিলেন, হে মাদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি শুনেছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বস্তু…” — সহীহ মুসলিম ২১২৭ / Sahih Muslim 2127 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2127

  • মার্কডাউন লিংক

    [সহীহ মুসলিম ২১২৭](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2127)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ মুসলিম ২১২৭ নং হাদিসটি কী?+

এটি সহীহ মুসলিম গ্রন্থের ২১২৭ নম্বর হাদিস (The Book of Clothes and Adornment, Book 37, Hadith 186)। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... হুমায়দ ইবনু আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ) ..... মু'আবিয়াহ ইবনু আবূ সুফইয়ান (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি মিম্বারে দাঁড়িয়ে (বক্তৃতা দেয়ার সময়) একটি (নকল) চুলের খোপা হাতে নিয়ে,…

সহীহ মুসলিম ২১২৭ হাদিসটি কি সহীহ?+

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ মুসলিম ২১২৭” (Sahih Muslim 2127)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে; সহীহ মুসলিমে মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী নম্বর। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/2127

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।