মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ মুসলিম· صحيح مسلم

সহীহ মুসলিম হাদিস ১৩৭৭

Sahih Muslim 1377•The Book of Pilgrimage

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত৩টি বর্ণনা
উদ্ধৃত করুন

Sahih Muslim 1377a

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمٍ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ صَبَرَ عَلَى لأْوَائِهَا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ .

বর্ণনাকারী: Ibn 'Umar (Allah be pleased with them)

বাংলা অনুবাদ
যুহায়র ইবনু হারব (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এখানকার দুঃখ কষ্ট সহ্য করে আমি কিয়ামতের দিন অবশ্যই তার জন্য শাফা’আত করব অথবা তার পক্ষে সাক্ষী হব। (ইসলামিক ফাউন্ডেশন ৩২১০, ইসলামীক সেন্টার)
English translation
Ibn 'Umar (Allah be pleased with them) reported Allah's Messenger (ﷺ) as saying: He who patiently endures the hardships of it (of this city of Medina), I would be an intercessor or a withness on his behalf on the Day of Resurrection

Sahih Muslim 1377b

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ قَطَنِ بْنِ وَهْبِ بْنِ عُوَيْمِرِ بْنِ، الأَجْدَعِ عَنْ يُحَنِّسَ، مَوْلَى الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّهُ، كَانَ جَالِسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي الْفِتْنَةِ فَأَتَتْهُ مَوْلاَةٌ لَهُ تُسَلِّمُ عَلَيْهِ فَقَالَتْ إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ اشْتَدَّ عَلَيْنَا الزَّمَانُ . فَقَالَ لَهَا عَبْدُ اللَّهِ اقْعُدِي لَكَاعِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ يَصْبِرُ عَلَى لأْوَائِهَا وَشِدَّتِهَا أَحَدٌ إِلاَّ كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ .

বাংলা অনুবাদ
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... যুবায়রের আযাদকৃত গোলাম ইউহান্নিস (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি ফিৎনার সময় 'আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) এর নিকট বসা ছিলেন। তার নিকট তার এক আযাদকৃত বাদী সালাম দিয়ে বলল, হে আবূ ‘আবদুর রহমান! আমি (মাদীনাহ থেকে) বের হয়ে যাওয়ার ইচ্ছা করছি। আমাদের উপর দিয়ে কঠিন সময় অতিবাহিত হচ্ছে। আবদুল্লাহ (রাযিঃ) তাকে বললেন, বোকা মেয়ে, থেকে যাও। আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ “যে ব্যক্তি মাদীনার দুঃখ কষ্ট ও বিপদাপদে ধৈর্যধারণ করবে আমি কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী হব অথবা তার শাফা'আতকারী হব। (ইসলামিক ফাউন্ডেশন ৩২১১, ইসলামীক সেন্টার)
English translation
Yuhannis, the freed slave of Zubair, narrated that when he was sitting with Abdullah b. 'Umar (Allah be pleased with him) during the days of turmoil, his freed slave-girl came to him. After saluting him she said: Abu Abd al-Rahmin, I have decided to leave (Medina) for the time is hard for us, whereupon Abdullah said to her: Stay here, foolish lady, for I have heard Allah's Messenger (ﷺ) as saying: For one who shows endurance on the hardships and rigour of it (of Medina) I would be an intercessor or a witness on his behalf on the Day of Resurrection

Sahih Muslim 1377c

وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، عَنْ قَطَنٍ الْخُزَاعِيِّ، عَنْ يُحَنِّسَ، مَوْلَى مُصْعَبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ صَبَرَ عَلَى لأْوَائِهَا وَشِدَّتِهَا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ . يَعْنِي الْمَدِينَةَ .

বাংলা অনুবাদ
মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এখানকার দুঃখকষ্ট ও বিপদাপদে ধৈর্যধারণ করে আমি কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী হব অথবা তার শাফা'আতকারী হব। এখানকার বলতে মাদীনাকে বুঝানো হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৩২১২, ইসলামীক সেন্টার)
English translation
Abdullah b. 'Umar (Allah be pleased with them) said: I heard Allah's Messenger (ﷺ) as saying: He who patiently endured the hardships and rigours of (this city, i. e. Medina), I would be his witness and intercessor on the Day of Resurrection

মান ও বিশুদ্ধতা

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih Muslim 1377
অধ্যায়
15. The Book of Pilgrimage
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 15, Hadith 548
নম্বর পদ্ধতি
মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী (বিশ্বব্যাপী প্রচলিত)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ মুসলিম ১৩৭৭ (Sahih Muslim 1377)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih Muslim 1377 (Book 15, Hadith 548). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1377

  • উদ্ধৃতিসহ লিংক

    “যুহায়র ইবনু হারব (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এখানকার দুঃখ কষ্ট সহ্য করে আমি কিয়ামতের দিন অবশ্যই তার জন্য শাফা’আত করব অথবা তার পক্ষে সাক্ষী হব। (ইসলামিক ফাউন্ডেশন ৩২১০, ইসলামীক সেন্টার)” — সহীহ মুসলিম ১৩৭৭ / Sahih Muslim 1377 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1377

  • মার্কডাউন লিংক

    [সহীহ মুসলিম ১৩৭৭](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1377)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ মুসলিম ১৩৭৭ নং হাদিসটি কী?+

এটি সহীহ মুসলিম গ্রন্থের ১৩৭৭ নম্বর হাদিস (The Book of Pilgrimage, Book 15, Hadith 548)। যুহায়র ইবনু হারব (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এখানকার দুঃখ কষ্ট সহ্য করে আমি কিয়ামতের দিন অবশ্যই তার জন্য শাফা’আত করব…

সহীহ মুসলিম ১৩৭৭ হাদিসটি কি সহীহ?+

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ মুসলিম ১৩৭৭” (Sahih Muslim 1377)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে; সহীহ মুসলিমে মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী নম্বর। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1377

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।