মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ মুসলিম· صحيح مسلم

সহীহ মুসলিম হাদিস ১২৯৮

Sahih Muslim 1298•The Book of Pilgrimage

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত২টি বর্ণনা
উদ্ধৃত করুন

Sahih Muslim 1298a

وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ زَيْدِ بْنِ أَبِي، أُنَيْسَةَ عَنْ يَحْيَى بْنِ حُصَيْنٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ الْحُصَيْنِ، قَالَ سَمِعْتُهَا تَقُولُ، حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَجَّةَ الْوَدَاعِ فَرَأَيْتُهُ حِينَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ وَانْصَرَفَ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ وَمَعَهُ بِلاَلٌ وَأُسَامَةُ أَحَدُهُمَا يَقُودُ بِهِ رَاحِلَتَهُ وَالآخَرُ رَافِعٌ ثَوْبَهُ عَلَى رَأْسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الشَّمْسِ - قَالَتْ - فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَوْلاً كَثِيرًا ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ ‏ "‏ إِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ مُجَدَّعٌ - حَسِبْتُهَا قَالَتْ - أَسْوَدُ يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ تَعَالَى فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا ‏"‏ .

বর্ণনাকারী: Umm al-Husain (Allah be pleased with her)

বাংলা অনুবাদ
সালামাহ্ ইবনু শাবীব (রহঃ) ..... উম্মুল হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিদায় হাজ্জ (হজ্জ/হজ) করেছি এবং আমি দেখেছি, তিনি জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করে সওয়ারীতে চড়ে ফিরে আসেন এবং তার সাথে ছিলেন বিলাল ও উসামাহ্ (রাযিঃ)। তাদের একজন উটের লাগাম ধরে তা টেনে নিচ্ছিলেন এবং অপরজন সূর্যের তাপের কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার উপর কাপড় ধরে রাখছিলেন। উম্মুল হুসায়ন (রাযিঃ) আরো বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বললেন। এরপর আমি তাকে বলতে শুনেছি- যদি নাক-কান কাটা কোন কাফ্রী (কালো) ক্রীতদাসকেও তোমাদের নেতা নিয়োগ করা হয় এবং সে আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের পরিচালনা করে, তবে তার (নির্দেশ) শোন এবং আনুগত্য কর। (ইসলামিক ফাউন্ডেশন ৩০০৪, ইসলামীক সেন্টার)
English translation
Umm al-Husain (Allah be pleased with her) reported: I performed Hajj along with Allah's Messenger (ﷺ) on the occasion of the Farewell Pilgrimage and saw him when he flung pebbles at Jamrat al-'Aqaba and returned while he was riding the camel, and Bilal and Usama were with him. One of them was leading his camel, while the other was raising his cloth over the head of Allah's Messenger (ﷺ) to protect him from the sun. She (further) said: Allah's Messenger (ﷺ) said so many things, and I heard him saying: If a slave having some limb of his missing and having dark complexion is appointed to govern you according to the Book of Allah the Exalted. listen to him and obey him

Sahih Muslim 1298b

وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ، بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ يَحْيَى بْنِ الْحُصَيْنِ، عَنْ أُمِّ الْحُصَيْنِ، جَدَّتِهِ قَالَتْ حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَجَّةَ الْوَدَاعِ فَرَأَيْتُ أُسَامَةَ وَبِلاَلاً وَأَحَدُهُمَا آخِذٌ بِخِطَامِ نَاقَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالآخَرُ رَافِعٌ ثَوْبَهُ يَسْتُرُهُ مِنَ الْحَرِّ حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ . قَالَ مُسْلِمٌ وَاسْمُ أَبِي عَبْدِ الرَّحِيمِ خَالِدُ بْنُ أَبِي يَزِيدَ وَهُوَ خَالُ مُحَمَّدِ بْنِ سَلَمَةَ رَوَى عَنْهُ وَكِيعٌ وَحَجَّاجٌ الأَعْوَرُ .

বর্ণনাকারী: Umm al-Husain (Allah be pleased with her)

বাংলা অনুবাদ
আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) ... উম্মুল হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিদায় হাজ্জ (হজ্জ/হজ) করেছি। আমি উসামাহ্ ও বিলালকে দেখেছি যে, তাদের একজন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটের লাগাম ধরে আছেন এবং অপরজন কাপড় দিয়ে তাকে রৌদ্র তাপ থেকে ছায়া দান করছেন। এমতাবস্থায় তিনি জামরায় কাঁকর নিক্ষেপ করেন। ইমাম মুসলিম বলেন, আবূ আবদুর রহীমের নাম খালিদ ইবনু আবূ ইয়াযীদ যিনি মুহাম্মাদ ইবনু সালামার মামা ওয়াকী’ এবং হাজ্জাজ আ'ওয়ার তার থেকে হাদীস বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩০০৫, ইসলামীক সেন্টার)
English translation
Umm al-Husain (Allah be pleased with her) reported: I performed Hajj along with Allah's Messenger (ﷺ) on the occasion of the Farewell Pilgrimage and saw Usama and Bilal (too), one of whom had caught hold of the lose string of the she-camel of Allah's Apostle (ﷺ) while the other one was raising his cloth (over his head) protecting him from the heat, till he flung pebbles at Jamrat al-'Aqaba

মান ও বিশুদ্ধতা

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih Muslim 1298
অধ্যায়
15. The Book of Pilgrimage
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 15, Hadith 342
নম্বর পদ্ধতি
মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী (বিশ্বব্যাপী প্রচলিত)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ মুসলিম ১২৯৮ (Sahih Muslim 1298)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih Muslim 1298 (Book 15, Hadith 342). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1298

  • উদ্ধৃতিসহ লিংক

    “সালামাহ্ ইবনু শাবীব (রহঃ) ..... উম্মুল হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিদায় হাজ্জ (হজ্জ/হজ) করেছি এবং আমি দেখেছি, তিনি জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করে সওয়ারীতে চড়ে ফিরে আসেন এবং তার সাথে ছিলেন বিলাল ও উসামাহ্ (রাযিঃ)। তাদের একজন উটের লাগাম ধরে তা টেনে নিচ্ছিলেন এবং অপরজন সূর্যের তাপের কারণে…” — সহীহ মুসলিম ১২৯৮ / Sahih Muslim 1298 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1298

  • মার্কডাউন লিংক

    [সহীহ মুসলিম ১২৯৮](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1298)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ মুসলিম ১২৯৮ নং হাদিসটি কী?+

এটি সহীহ মুসলিম গ্রন্থের ১২৯৮ নম্বর হাদিস (The Book of Pilgrimage, Book 15, Hadith 342)। সালামাহ্ ইবনু শাবীব (রহঃ) ..... উম্মুল হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিদায় হাজ্জ (হজ্জ/হজ) করেছি এবং আমি দেখেছি, তিনি জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করে…

সহীহ মুসলিম ১২৯৮ হাদিসটি কি সহীহ?+

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ মুসলিম ১২৯৮” (Sahih Muslim 1298)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে; সহীহ মুসলিমে মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী নম্বর। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1298

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।