মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ মুসলিম· صحيح مسلم

সহীহ মুসলিম হাদিস ১০৪৪

Sahih Muslim 1044•The Book of Zakat

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত
উদ্ধৃত করুন

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هَارُونَ بْنِ رِيَابٍ، حَدَّثَنِي كِنَانَةُ بْنُ نُعَيْمٍ الْعَدَوِيُّ، عَنْ قَبِيصَةَ بْنِ، مُخَارِقٍ الْهِلاَلِيِّ قَالَ تَحَمَّلْتُ حَمَالَةً فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَسْأَلُهُ فِيهَا فَقَالَ ‏"‏ أَقِمْ حَتَّى تَأْتِيَنَا الصَّدَقَةُ فَنَأْمُرَ لَكَ بِهَا ‏"‏ . قَالَ ثُمَّ قَالَ ‏"‏ يَا قَبِيصَةُ إِنَّ الْمَسْأَلَةَ لاَ تَحِلُّ إِلاَّ لأَحَدِ ثَلاَثَةٍ رَجُلٍ تَحَمَّلَ حَمَالَةً فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَهَا ثُمَّ يُمْسِكُ وَرَجُلٍ أَصَابَتْهُ جَائِحَةٌ اجْتَاحَتْ مَالَهُ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ - أَوْ قَالَ سِدَادًا مِنْ عَيْشٍ - وَرَجُلٍ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُومَ ثَلاَثَةٌ مِنْ ذَوِي الْحِجَا مِنْ قَوْمِهِ لَقَدْ أَصَابَتْ فُلاَنًا فَاقَةٌ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ - أَوْ قَالَ سِدَادًا مِنْ عَيْشٍ - فَمَا سِوَاهُنَّ مِنَ الْمَسْأَلَةِ يَا قَبِيصَةُ سُحْتًا يَأْكُلُهَا صَاحِبُهَا سُحْتًا ‏"‏ .

বাংলা অনুবাদ
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও কুতায়বাহ্ ইবনু সাঈদ (রহঃ) ..... কবীসাহ ইবনু মুখারিক আল হিলালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি (দেনার জমিন হয়ে) বিরাট অঙ্কের ঋণী হয়ে পড়লাম। কাজেই আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এজন্য তার নিকট চাইলাম। তিনি বললেন, “যাকাত বা সদাকার মাল আসা পর্যন্ত আমার কাছে অপেক্ষা কর। তা এসে গেলে আমি তোমাকে তা থেকে দিতে নির্দেশ দিবো। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি বললেনঃ হে কবীসাহ! মনে রেখো, তিন ব্যক্তি ছাড়া কারো জন্য হাত পাতা বা সাহায্য প্রার্থনা করা হালাল নয়। (১) যে ব্যক্তি (কোন ভাল কাজ করতে গিয়ে বা দেনার জমিন হয়ে) ঋণী হয়ে পড়েছে। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সাহায্য প্রার্থনা করা তার জন্য হালাল। যখন দেনা পরিশোধ হয়ে যাবে তখন সে এ থেকে বিরত থাকবে। (২) যে ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়েছে এবং এতে তার যাবতীয় সম্পদ ধ্বংস হয়ে গেছে। তার জন্যও সাহায্য চাওয়া হালাল যতক্ষণ না তার জন্য নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম হয়। রাবীর সন্দেহ- তিনি কি 'কিওয়াম' শব্দ বলেছেন না 'সিদাদ' শব্দ বলেছেন? (উভয় শব্দের অর্থ একই)। (৩) যে ব্যক্তি এমন অভাবগ্রস্ত হয়েছে যে, তার গোত্রের তিনজন জ্ঞান-বুদ্ধি সম্পন্ন লোক সাক্ষ্য দেয় যে, “সত্যিই অমুক অভাবে পড়েছে" তার জন্য জীবিকা নির্বাহের পরিমাণ সম্পদ লাভ করার পূর্ব পর্যন্ত সাহায্য প্রার্থনা করা হালাল। হে কবীসাহ! এ তিন প্রকার লোক ছাড়া আর সকলের জন্য সাহায্য চাওয়া হারাম। অতএব এ তিন প্রকার লোক ছাড়া যে সব লোক সাহায্য চেয়ে বেড়ায় তারা হারাম খায়। (ইসলামিক ফাউন্ডেশন ২২৭২, ইসলামীক সেন্টার)
English translation
Qabisa b. Mukhariq al-Hilali said: I was under debt and I came to the Messenger of Allah (ﷺ) and begged from him regarding it. He said: Wait till we receive Sadaqa, so that we order that to be given to you. He again said: Qabisa, begging is not permissible but for one of the three (classes) of persons: one who has incurred debt, for him begging is permissible till he pays that off, after which he must stop it; a man whose property has been destroyed by a calamity which has smitten him, for him begging is permissible till he gets what will support life, or will provide him reasonable subsistence; and a person who has been smitten by poverty. the genuineness of which is confirmed by three intelligent members of this peoples for him begging is permissible till he gets what will support him, or will provide him subsistence. Qabisa, besides these three (every other reason) for begging is forbidden, and one who engages in such consumes that what is forbidden

মান ও বিশুদ্ধতা

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih Muslim 1044
অধ্যায়
12. The Book of Zakat
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 12, Hadith 141
নম্বর পদ্ধতি
মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী (বিশ্বব্যাপী প্রচলিত)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ মুসলিম ১০৪৪ (Sahih Muslim 1044)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih Muslim 1044 (Book 12, Hadith 141). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1044

  • উদ্ধৃতিসহ লিংক

    “ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও কুতায়বাহ্ ইবনু সাঈদ (রহঃ) ..... কবীসাহ ইবনু মুখারিক আল হিলালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি (দেনার জমিন হয়ে) বিরাট অঙ্কের ঋণী হয়ে পড়লাম। কাজেই আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এজন্য তার নিকট চাইলাম। তিনি বললেন, “যাকাত বা সদাকার মাল আসা পর্যন্ত আমার কাছে অপেক্ষা কর। তা এসে গেলে আমি তোমাকে তা…” — সহীহ মুসলিম ১০৪৪ / Sahih Muslim 1044 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1044

  • মার্কডাউন লিংক

    [সহীহ মুসলিম ১০৪৪](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1044)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ মুসলিম ১০৪৪ নং হাদিসটি কী?+

এটি সহীহ মুসলিম গ্রন্থের ১০৪৪ নম্বর হাদিস (The Book of Zakat, Book 12, Hadith 141)। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও কুতায়বাহ্ ইবনু সাঈদ (রহঃ) ..... কবীসাহ ইবনু মুখারিক আল হিলালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি (দেনার জমিন হয়ে) বিরাট অঙ্কের ঋণী হয়ে পড়লাম। কাজেই আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু…

সহীহ মুসলিম ১০৪৪ হাদিসটি কি সহীহ?+

সহীহ মুসলিম আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ মুসলিম ১০৪৪” (Sahih Muslim 1044)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে; সহীহ মুসলিমে মুহাম্মাদ ফুআদ আবদুল বাকী নম্বর। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/muslim/1044

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।