মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ বুখারী· صحيح البخاري

সহীহ বুখারী হাদিস ৫৯৬১

Sahih al-Bukhari 5961•Dress

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত
উদ্ধৃত করুন

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفَتْ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، مَاذَا أَذْنَبْتُ قَالَ ‏"‏ مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ ‏"‏. فَقَالَتِ اشْتَرَيْتُهَا لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ ـ وَقَالَ ـ إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ الْمَلاَئِكَةُ ‏"‏.

বর্ণনাকারী: `Aisha

বাংলা অনুবাদ
নবী সহধর্মিণী ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, (একবার) তিনি ছবিওয়ালা গদি খরিদ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা দেখতে পেলেন, তখন দরজার উপর দাঁড়িয়ে গেলেন। প্রবেশ করলেন না। [‘আয়িশাহ (রাঃ)] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় অসন্তুষ্টি বুঝতে পারলেন। তখন তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল ! আল্লাহ ও তাঁর রাসূলের নিকট এ গুনাহ থেকে তওবা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ গদি কোত্থেকে আসলো? ‘আয়িশাহ (রাঃ) বললেনঃ আপনার উপবেশন ও হেলান দেয়ার জন্য আমি এটি ক্রয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ এসব ছবির নির্মাতাদের কিয়ামতের দিন আযাব দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর। তিনি আরো বললেনঃ যে ঘরে (প্রাণীর) ছবি থাকে, সে ঘরে (রহমতের) ফেরেশতা প্রবেশ করে না। [২১০৫] (আধুনিক প্রকাশনী- ৫৫২৮, ইসলামিক ফাউন্ডেশন)
English translation
Narrated `Aisha: (the wife of the Prophet) I bought a cushion having pictures on it. When Allah's Messenger (ﷺ) saw it, he stopped at the gate and did not enter. I noticed the signs of hatred (for that) on his face! I said, "O Allah's Messenger (ﷺ)! I turn to Allah and His Apostle in repentance! What sin have I committed?" He said, "What about this cushion?" I said, 'I bought it for you to sit on and recline on." Allah's Messenger (ﷺ) said, "The makers of these pictures will be punished (severely) on the Day of Resurrection and it will be said to them, 'Make alive what you have created.'" He added, "Angels do not enter a house in which there are pictures

মান ও বিশুদ্ধতা

সহীহ বুখারী আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih al-Bukhari 5961
অধ্যায়
77. Dress
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 77, Hadith 177
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ বুখারী ৫৯৬১ (Sahih al-Bukhari 5961)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih al-Bukhari 5961 (Book 77, Hadith 177). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/bukhari/5961

  • উদ্ধৃতিসহ লিংক

    “নবী সহধর্মিণী ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, (একবার) তিনি ছবিওয়ালা গদি খরিদ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা দেখতে পেলেন, তখন দরজার উপর দাঁড়িয়ে গেলেন। প্রবেশ করলেন না। [‘আয়িশাহ (রাঃ)] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় অসন্তুষ্টি বুঝতে পারলেন। তখন তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল ! আল্লাহ ও তাঁর রাসূলের নিকট এ গুনাহ…” — সহীহ বুখারী ৫৯৬১ / Sahih al-Bukhari 5961 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/bukhari/5961

  • মার্কডাউন লিংক

    [সহীহ বুখারী ৫৯৬১](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/bukhari/5961)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ বুখারী ৫৯৬১ নং হাদিসটি কী?+

এটি সহীহ বুখারী গ্রন্থের ৫৯৬১ নম্বর হাদিস (Dress, Book 77, Hadith 177)। নবী সহধর্মিণী ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, (একবার) তিনি ছবিওয়ালা গদি খরিদ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা দেখতে পেলেন, তখন দরজার উপর দাঁড়িয়ে গেলেন। প্রবেশ করলেন না। [‘আয়িশাহ (রাঃ)] নবী…

সহীহ বুখারী ৫৯৬১ হাদিসটি কি সহীহ?+

সহীহ বুখারী আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ বুখারী ৫৯৬১” (Sahih al-Bukhari 5961)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/bukhari/5961

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।