মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সহীহ বুখারী· صحيح البخاري

সহীহ বুখারী হাদিস ২০৩৫

Sahih al-Bukhari 2035•Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)

সহীহ: আলেমদের ঐকমত্যে গৃহীত
উদ্ধৃত করুন

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ ـ رضى الله عنهما ـ أَنَّ صَفِيَّةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ، فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً، ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَعَهَا يَقْلِبُهَا، حَتَّى إِذَا بَلَغَتْ باب الْمَسْجِدِ عِنْدَ باب أُمِّ سَلَمَةَ مَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ ‏"‏. فَقَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ. وَكَبُرَ عَلَيْهِمَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا ‏"‏.

বর্ণনাকারী: `Ali bin Al-Husain

বাংলা অনুবাদ
নবী-সহধর্মিণী সফীয়্যাহ (রাযি.) বর্ণনা করেন যে, একদা তিনি রমাযানের শেষ দশকে মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খিদমতে উপস্থিত হন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই‘তিকাফরত ছিলেন। সাফিয়্যাহ তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। অতঃপর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে পৌঁছে দেয়ার উদ্দেশে উঠে দাঁড়ালেন। যখন তিনি (উম্মুল মু’মিনীন) উম্মু সালামাহ (রাযি.)-এর গৃহ সংলগ্ন মসজিদের দরজা পর্যন্ত পৌঁছলেন, তখন দু’জন আনসারী সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁরা উভয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সালাম করলেন। তাঁদের দু’জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা দু’জন থাম। ইনি তো (আমার স্ত্রী সাফিয়্যাহ বিনতু হুয়ায়্যী (রাযি.)। এতে তাঁরা দু’জনে ‘সুবহানাল্লাহ হে আল্লাহর রাসূল’ বলে উঠলেন এবং তাঁরা বিব্রত বোধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ শয়তান মানুষের রক্তের শিরায় চলাচল করে। আমি ভয় করলাম যে, সে তোমাদের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে। (২০৩৮, ২০৩৯, ৩১০১, ৩২৮১, ৬২১৯, ৭১৭১, মুসলিম ৩৯/৯, হাঃ ২১৭৫, আহমাদ ২৬৯২৭) (আধুনিক প্রকাশনীঃ ১৮৯২, ইসলামিক ফাউন্ডেশনঃ)
English translation
Narrated `Ali bin Al-Husain: Safiya, the wife of the Prophet (ﷺ) told me that she went to Allah's Messenger (ﷺ) to visit him in the mosque while he was in I`tikaf in the last ten days of Ramadan. She had a talk with him for a while, then she got up in order to return home. The Prophet (ﷺ) accompanied her. When they reached the gate of the mosque, opposite the door of Um-Salama, two Ansari men were passing by and they greeted Allah's Apostle . He told them: Do not run away! And said, "She is (my wife) Safiya bint Huyai." Both of them said, "Subhan Allah, (How dare we think of any evil) O Allah's Messenger (ﷺ)!" And they felt it. The Prophet said (to them), "Satan reaches everywhere in the human body as blood reaches in it, (everywhere in one's body). I was afraid lest Satan might insert an evil thought in your minds

মান ও বিশুদ্ধতা

সহীহ বুখারী আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি; এর হাদিস সহীহ হিসেবে গৃহীত। এ কারণে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেখানো হয়নি।

রেফারেন্স

রেফারেন্স
Sahih al-Bukhari 2035
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 33, Hadith 10
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সহীহ বুখারী ২০৩৫ (Sahih al-Bukhari 2035)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sahih al-Bukhari 2035 (Book 33, Hadith 10). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/bukhari/2035

  • উদ্ধৃতিসহ লিংক

    “নবী-সহধর্মিণী সফীয়্যাহ (রাযি.) বর্ণনা করেন যে, একদা তিনি রমাযানের শেষ দশকে মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খিদমতে উপস্থিত হন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই‘তিকাফরত ছিলেন। সাফিয়্যাহ তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। অতঃপর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে পৌঁছে দেয়ার উদ্দেশে…” — সহীহ বুখারী ২০৩৫ / Sahih al-Bukhari 2035 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/bukhari/2035

  • মার্কডাউন লিংক

    [সহীহ বুখারী ২০৩৫](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/bukhari/2035)

সচরাচর জিজ্ঞাসা

সহীহ বুখারী ২০৩৫ নং হাদিসটি কী?+

এটি সহীহ বুখারী গ্রন্থের ২০৩৫ নম্বর হাদিস (Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf), Book 33, Hadith 10)। নবী-সহধর্মিণী সফীয়্যাহ (রাযি.) বর্ণনা করেন যে, একদা তিনি রমাযানের শেষ দশকে মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খিদমতে উপস্থিত হন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই‘তিকাফরত ছিলেন।…

সহীহ বুখারী ২০৩৫ হাদিসটি কি সহীহ?+

সহীহ বুখারী আহলুস সুন্নাহর আলেমদের ঐকমত্যে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থগুলোর একটি এবং এর হাদিসগুলো সহীহ হিসেবে গৃহীত। ব্যক্তিগতভাবে প্রতিটি হাদিসের আলাদা মান এখানে দেওয়া হয়নি। বিস্তারিত জানতে যোগ্য আলেমের শরণাপন্ন হোন।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সহীহ বুখারী ২০৩৫” (Sahih al-Bukhari 2035)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/bukhari/2035

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।