মূল অংশে যান
নূর কুরআনنُورُ القُرْآن

সুনানে আবু দাউদ· سنن أبي داود

সুনানে আবু দাউদ হাদিস ১৭৯৭

Sunan Abi Dawud 1797•The Rites of Hajj (Kitab Al-Manasik Wa'l-Hajj)

Al-Albani: Sahih
উদ্ধৃত করুন

حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ كُنْتُ مَعَ عَلِيٍّ حِينَ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْيَمَنِ قَالَ فَأَصَبْتُ مَعَهُ أَوَاقِيَ فَلَمَّا قَدِمَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَدَ فَاطِمَةَ - رضى الله عنها - قَدْ لَبِسَتْ ثِيَابًا صَبِيغًا وَقَدْ نَضَحَتِ الْبَيْتَ بِنَضُوحٍ فَقَالَتْ مَا لَكَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَمَرَ أَصْحَابَهُ فَأَحَلُّوا قَالَ قُلْتُ لَهَا إِنِّي أَهْلَلْتُ بِإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ لِي ‏"‏ كَيْفَ صَنَعْتَ ‏"‏ . فَقَالَ قُلْتُ أَهْلَلْتُ بِإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ ‏"‏ فَإِنِّي قَدْ سُقْتُ الْهَدْىَ وَقَرَنْتُ ‏"‏ . قَالَ فَقَالَ لِي ‏"‏ انْحَرْ مِنَ الْبُدْنِ سَبْعًا وَسِتِّينَ أَوْ سِتًّا وَسِتِّينَ وَأَمْسِكْ لِنَفْسِكَ ثَلاَثًا وَثَلاَثِينَ أَوْ أَرْبَعًا وَثَلاَثِينَ وَأَمْسِكْ لِي مِنْ كُلِّ بَدَنَةٍ مِنْهَا بَضْعَةً ‏"‏ .

বর্ণনাকারী: Al-Bara' ibn Azib

বাংলা অনুবাদ
। আল বারা‘আহ ইবনু ‘আযিব (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ‘আলী (রাযি.)-কে ইয়ামেন দেশে শাসক করে প্রেরণ করেন তখন আমিও তাঁর সাথে ছিলাম। তিনি বলেন, আমি তাঁর সাথে কয়েক ‘আওকিয়া সোনার’ অধিকারী হয়েছিলাম। তিনি বলেন, যখন ‘আলী (রাযি.) ইয়ামেন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলেন তখন ‘আলী বলেন, আমি ফাতিমা (রাযি.)-কে দেখি রঙিন কাপড় পরে আছে এবং ঘরকে সুগন্ধময় করে রেখেছে। সে আমাকে বললো, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথীদেরকে ইহরাম খুলে ফেলার নির্দেশ দিয়েছেন, সে জন্য সবাই ইহরাম খুলে ফেলেছেন। ‘আলী (রাযি.) বলেন, আমি তাকে বললাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইহরামের মতই ইহরাম বেঁধেছি, এ বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এলে তিনি আমাকে বললেনঃ তুমি কি জন্য ইহরাম বেঁধেছো? আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে ইহরাম বেঁধেছেন আমিও ঐ উদ্দেশ্যে ইহরাম বেঁধেছি। তখন তিনি বললেনঃ ‘আমি কুরবানীর পশু সাথে এনেছি এবং ‘কিরান’ হজের (হজ্জের) নিয়্যাত করেছি। অতঃপর তিনি বললেনঃ আমার জন্য সাতষট্টিটি উট কুরবানী করবে এবং তোমার নিজের জন্য তেত্রিশটি বা চৌত্রিশটি রেখে দিবে আর প্রত্যেকটি উট থেকে আমার জন্য এক টুকরা করে গোশত রেখে দিবে। সহীহ।
English translation
Narrated Al-Bara' ibn Azib: I was with Ali (may Allah be pleased with him) when the Messenger of Allah (ﷺ) appointed him to be the governor of the Yemen. I collected some ounces of gold during my stay with him. When Ali returned from the Yemen to the Messenger of Allah (ﷺ) he said: I found that Fatimah had put on coloured clothes and the smell of the perfume she had used was pervading the house. (He expressed his amazement at the use of coloured clothes and perfume.) She said: What is wrong with you? The Messenger of Allah (ﷺ) has ordered his companions to put off their ihram and they did so. Ali said: I said to her: I raised my voice in talbiyah for which the Prophet (ﷺ) raised his voice (i.e. I wore ihram for qiran). Then I came to the Prophet (ﷺ). He asked (me): How did you do? I replied: I raised my voice in talbiyah, for which the Prophet (ﷺ) raised his voice. He said: I have brought the sacrificial animals with me and combined umrah and hajj. He said to me: Sacrifice sixty-seven or sixty-six camels (for me) and withhold for yourself thirty-three or thirty-four, and withhold a piece (of flesh) for me from every camel
  • Al-AlbaniSahih
  • Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
  • Zubair Ali ZaiDaif

মান ও বিশুদ্ধতা

এই বর্ণনা সম্পর্কে পরবর্তী মুহাদ্দিসদের দেওয়া মান। এগুলো আলেমদের মত, মতভেদ থাকতে পারে; সহীহ ও হাসান দলিলযোগ্য, দাঈফ (দুর্বল) এককভাবে নয়।

  • Al-AlbaniSahih
  • Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
  • Zubair Ali ZaiDaif

রেফারেন্স

রেফারেন্স
Sunan Abi Dawud 1797
অধ্যায়ভিত্তিক রেফারেন্স
Book 11, Hadith 77
নম্বর পদ্ধতি
প্রচলিত নম্বর (sunnah.com-এর অনুরূপ)

এই হাদিস উদ্ধৃত করুন

  • সংক্ষিপ্ত রেফারেন্স

    সুনানে আবু দাউদ ১৭৯৭ (Sunan Abi Dawud 1797)

  • পূর্ণ উদ্ধৃতি

    Sunan Abi Dawud 1797 (Book 11, Hadith 77). Noor Quran · নূর কুরআন. https://holy-quran-noor.vercel.app/bn/hadith/abudawud/1797

  • উদ্ধৃতিসহ লিংক

    “। আল বারা‘আহ ইবনু ‘আযিব (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ‘আলী (রাযি.)-কে ইয়ামেন দেশে শাসক করে প্রেরণ করেন তখন আমিও তাঁর সাথে ছিলাম। তিনি বলেন, আমি তাঁর সাথে কয়েক ‘আওকিয়া সোনার’ অধিকারী হয়েছিলাম। তিনি বলেন, যখন ‘আলী (রাযি.) ইয়ামেন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলেন তখন ‘আলী বলেন, আমি…” — সুনানে আবু দাউদ ১৭৯৭ / Sunan Abi Dawud 1797 https://holy-quran-noor.vercel.app/bn/hadith/abudawud/1797

  • মার্কডাউন লিংক

    [সুনানে আবু দাউদ ১৭৯৭](https://holy-quran-noor.vercel.app/bn/hadith/abudawud/1797)

সচরাচর জিজ্ঞাসা

সুনানে আবু দাউদ ১৭৯৭ নং হাদিসটি কী?+

এটি সুনানে আবু দাউদ গ্রন্থের ১৭৯৭ নম্বর হাদিস (The Rites of Hajj (Kitab Al-Manasik Wa'l-Hajj), Book 11, Hadith 77)। । আল বারা‘আহ ইবনু ‘আযিব (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ‘আলী (রাযি.)-কে ইয়ামেন দেশে শাসক করে প্রেরণ করেন তখন আমিও তাঁর সাথে ছিলাম। তিনি বলেন, আমি তাঁর সাথে কয়েক ‘আওকিয়া…

সুনানে আবু দাউদ ১৭৯৭ হাদিসটির মান কী?+

পরবর্তী মুহাদ্দিসদের মান: Al-Albani: Sahih; Muhammad Muhyi Al-Din Abdul Hamid: Sahih; Zubair Ali Zai: Daif। এগুলো আলেমদের মত; মতভেদ থাকতে পারে।

এই হাদিস কীভাবে উদ্ধৃত করবেন?+

লিখুন “সুনানে আবু দাউদ ১৭৯৭” (Sunan Abi Dawud 1797)। এখানে প্রচলিত (sunnah.com) নম্বর ব্যবহার করা হয়েছে। স্থায়ী লিংক: https://holy-quran-noor.vercel.app/bn/hadith/abudawud/1797

হাদিসের পাঠ ও অনুবাদ: ওপেন hadith-api (fawazahmed0)। কৃতজ্ঞতা ও লাইসেন্সের জন্য “পরিচিতি” দেখুন।